
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
দুবাইয়ে এ সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে সোনার দামের উত্থান অব্যাহত ছিল। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনের শুরুতে সোনার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এ সপ্তাহে প্রথম ব্যবসায়িক দিনের শুরুতে (সকাল ৯টায়) ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামে ১ দিরহাম বেড়ে ৩১৮ দিরহাম ৫০ ফিল হয়েছে৷ সেপ্টেম্বরেই ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৬ দিরহামের বেশি বেড়েছে।
এ ছাড়া, একই সময় ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনা ২৯৪ দিরহাম ৭৫ ফিল, ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৮৫ দিরহাম ৫০ ফিল এবং ১৮ ক্যারেট প্রতি গ্রাম ২৪৪ দিরহাম ৫০ ফিল দামের রেকর্ড উচ্চতা স্পর্শ করেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোয় গত সপ্তাহ থেকে বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনা ২ হাজার ৬০০ ডলারের (ইউএস) বেশি দামে কেনাবেচা হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে মূল্যবান এ ধাতুর দাম প্রতি আউন্সে ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ২ হাজার ৬২৭ ডলার ৮৬ সেন্টে বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমানো এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের কারণে গত কয়েক দিন ধরে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
সূত্র: খালিজ টাইমস।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।