
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় ব্যবসাপ্রতিষ্ঠান Al Raee Group–এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়িক সম্মেলন।
বুধবার (২৯ অক্টোবর) জেদ্দার একটি অভিজাতও হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরব ছাড়াও, বাংলাদেশ, পাকিস্তান, স্পেন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও আগ্রহী ব্যবসায়ীদেরকে দেশটিতে ব্যবসা করতে সহযোগিতা প্রদান এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করা।

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি সম্মেলেনের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্য ও সেবার গুণগত মান ও বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরা হয়।

Al Raee Group সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ব্যবসা করা এবং লাইসেন্সিং প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করবে জানায়। এই আয়োজন সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মেলনে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা তার বক্তব্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘Al Raee Group-এর এই পদক্ষেপ সৌদি আরবে 'বাংলাদেশ ব্র্যান্ডিং' মজবুত করতে এবং বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। এর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার বাজার সৌদি আরবে আরও বিস্তৃত হবে।’

তিনি সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সৌদি আরবের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান অপার সুযোগ বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), পাট ও পাটজাতপণ্য, ঔষধ শিল্প, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং কৃষিভিত্তিক শিল্পে সৌদি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর জোর দেন।

কমার্শিয়াল কাউন্সেলর প্রবাসে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সৌদি আরবের বিশাল বাজারের চাহিদা অনুযায়ী দেশের পণ্য সৌদি বাজারে সরবরাহ করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও ভূমিকা রাখেন।

বাংলাদেশ কনস্যুলেট আশা করে, এই সামিটের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যেকার অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশি ব্যবসায়ীরা সৌদি আরবে তাদের ব্যবসার পরিধি বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হবেন।
সম্মেলনে সৌদি আরবের বসবাসরত বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধি ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।