Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২১: ৩৭
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে মারা গেছেন। এক যুগের বেশি ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পোপ ফ্রান্সিস। তাঁর মৃত্যুতে বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সব নেতাই শোক প্রকাশ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

খবর ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ানের।

সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি পোপ ফ্রান্সিসের বিশেষ দরদ ছিল। তাদের উন্নতির জন্য তিনি সব সময় কথা বলেছেন। বিশ্ব শান্তি ও পরিবেশ রক্ষায়ও তিনি ছিলেন উচ্চকণ্ঠ। ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধে তিনি প্রায় সময় আহ্বান জানাতেন।

এক শোকবার্তায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর আমার জন্য একটি বড় ধাক্কা। আমরা একজন মহান ব্যক্তি ও অভিভাবককে হারালাম। তাঁর বন্ধুত্ব, উপদেশ ও শিক্ষা লাভের সুযোগ আমার হয়েছিল। নিজের খারাপ সময়েও তিনি আমাকে উপদেশ দেওয়া অব্যাহত রেখেছিলেন। ভারাক্রান্ত হৃদয়ে আমি তাঁকে বিদায় জানাচ্ছি।’

Advertisement
Advertisement
Advertisement

পোপ ফ্রান্সিস ১৯৩৬ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেছিলেন। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আজ সকালে পোপ ফ্রান্সিসের (জর্জ বারগোগ্লিও) মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে দুঃখিত। তিনি শান্তিতে থাকুন। তাঁর সঙ্গে কিছু মতপার্থক্য ছিল, যা আজ গৌণ মনে হচ্ছে। তিনি ছিলেন এক প্রাজ্ঞ ব্যক্তি। তাঁর সঙ্গে সাক্ষাৎ ছিল আমার জন্য সম্মানের।’

দুঃসময়ে পোপ ফ্রান্সিস সব সময় পাশে ছিলেন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ ও নিষ্ঠুরতার সময়ে সবচেয়ে অসহায় মানুষের পক্ষে কথা বলতেন তিনি। তাঁর মৃত্যুর শূন্যতা বিশ্বের ক্যাথলিক সমাজের পাশাপাশি ফ্রান্সেও দারুণভাবে অনুভূত হবে।’

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক চার্চ ও বিশ্ব দুর্বলের পক্ষে কথা বলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে। তিনি সব সময় মানুষে মানুষে মিলন কামনা করতেন। তিনি ছিলেন উষ্ণ হৃদয়ের এক মানুষ।’

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার বলেন, ‘একটি আশার আলো নিভে গেল। রোমের আর্চবিশপ হওয়ার প্রথম দিনেই তিনি এ বিষয়টি স্পষ্ট করেছিলেন, দরিদ্র, প্রান্তিক, স্থানচ্যুত এবং শরণার্থীরা বিশেষ মনোযোগ পাওয়ার হকদার। তাদের প্রতি তাঁর বিশেষ যত্ন ও ভালোসাবা ছিল।’

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‘গভীর দুঃখ প্রকাশ করেছেন’। এক বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘তিনি ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময় করেছেন শুনে আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম।...মানুষ ও আমাদের এই গ্রহের প্রতি নিজের কর্ম ও যত্ন দিয়ে তিনি সবার হৃদয় স্পর্শ করেছেন।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে লিখেছেন, ‘বিশ্বের এক জটিল ও চ্যালেঞ্জিং সময়ে তাঁর নেতৃত্ব ছিল বেশ উৎসাহব্যঞ্জক। তিনি ছিলেন বেশ নম্র।...যুক্তরাজ্যের সব মানুষ ও ক্যাথলিক চার্চের পক্ষ থেকে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

নিজের মালিকাধানধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘শান্তিতে থাকুন পোপ ফান্সিস! ঈশ্বর তাঁকে এবং যাঁরা তাঁকে ভালোবাসতেন, তাঁদের মঙ্গল করুন!’

মৃত্যুর আগের দিন গতকাল রোববার স্বল্প সময়ের জন্য পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এই সাক্ষাতের কয়েক ঘণ্টা পর পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ‘সারা বিশ্বে যাঁরা তাঁকে ভালোবাসতেন, সেই লাখো খ্রিষ্টানের সঙ্গে আমার হৃদয়ও কাঁদছে।... গতকাল তাঁর সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি হয়ে ছিলাম। করোনার শুরুর দিনগুলোয় তিনি যেসব উপদেশ দিতেন, তাঁর জন্য আমি তাঁকে আজীবন স্মরণ করব।’

পোপ ফ্রান্সিস আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ‘খ্রিষ্টীয় শিক্ষার জন্য তিনি একজন বিশ্বস্ত সেবকে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন ধর্মীয়ভাবে প্রাজ্ঞ ও রাষ্ট্রনেতাসুলভ ব্যক্তিত্ব। তিনি মানবতা ও ন্যায়বিচারের একজন অবিচল সমর্থক ছিলেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে লিখেছেন, ‘কীভাবে আশা দেখাতে হয়, প্রার্থনার মাধ্যেম দুঃখ-কষ্ট কমাতে হয় এবং ঐক্য বজায় রাখতে হয়, তা পোপ ফ্রান্সিস শিখিয়েছেন।... তাঁর স্মৃতি জাগরুক থাকবে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বলেছেন, পোপ ফ্রান্সিস ‘গভীর বিশ্বাস এবং অসীম করুণাময় এক ব্যক্তি ছিলেন। তিনি জিম্মিদের উদ্ধারের জন্য যে প্রার্থনা করেছিলেন, তা শিগগির ফলবে বলে আশা করি।’

মিসরের কপটিক অর্থোডক্স চার্চ পোপ ফ্রান্সিসকে ‘খ্রিষ্টীয় নম্রতার সত্যিকারের উদাহরণ’ বলে উল্লেখ করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পোপ ফ্রান্সিসের বিশ্বব্যাপী আধ্যাত্মিক প্রভাবের কথা উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান ‘বিশ্বজুড়ে সব খ্রিষ্টানের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক্সে এক পোস্টে লিখেছেন, লেবাননের মানুষ ‘একজন প্রিয় বন্ধু ও শক্তিশালী সমর্থকের ক্ষতি অনুভব করছে। প্রয়াত পোপ সব সময় তাঁর হৃদয়ে লেবাননকে লালন করতেন এবং আমাদের জন্য প্রার্থনা করতেন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোপ ফ্রান্সিসকে ‘করুণা ও নম্রততার বাতিঘর এবং বিশ্বজুড়ে লাখো মানুষের আধ্যাত্মিক সাহসের পথপ্রদর্শক’ বলে মন্তব্য করেছেন।

বৌদ্ধদের অধ্যাত্মিক গুরু দালাই লামার কার্যালয় পোপের দূতের কাছে পাঠানো এক শোক বার্তায় লিখেছে, ‘পোপ ফ্রান্সিস নিজেকে অন্যদের সেবায় উৎসর্গ করেছিলেন।...সাদামাটাভাবে কীভাবে অর্থপূর্ণ জীবনযাপন করা যায়, তা তিনি দেখিয়ে গেছেন।’

এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রয়াত পোপ ফ্রান্সিসের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘শান্তি ও মানবিক মর্যাদার জন্য তাঁর কণ্ঠস্বর বিশ্ব স্মরণ রাখবে। আশা, নম্রতা এবং মানবিকতার এই বার্তাবাহকের প্রতি বিশ্বের লাখো মানুষের মতো আমিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

আরও পড়ুন

এলপিজি সংকটে অচল হয়ে পড়ছে অটোগ্যাস স্টেশনauto gas
বিষয়: মৃত্যুপোপ ফ্রান্সিসইতালিভ্যাটিকানভ্যাটিকান সিটি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।