
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ প্রবাসীদের ‘হটস্পট’-এ অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত সোমবার ও মঙ্গলবার পাহাং বেনটং এবং কুয়ান্টানের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুরসাফরিজা ইহসান জানিয়েছেন, গ্রেপ্তার প্রবাসীরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন (আইন ১৫৫) এর অধীনে বিভিন্ন অপরাধ করা কয়েছে। শনাক্ত হওয়া অপরাধগুলোর মধ্যে রয়েছে দেশে থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করা।
বুধবার এক বিবৃতিতে নুরসাফরিজা ইহসান বলেন, গ্রেপ্তার অবৈধ প্রবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন মায়ানমার, ১ জন মিশরীয়, ২ জন পাকিস্তানি, ১ জন চীনা এবং ৮ জন থাই নাগরিক রয়েছেন।
গ্রেপ্তার অবৈধ প্রবাসীদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে । তাদের বিরুদ্ধে আরও তদন্ত করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।