Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৪: ৩২
প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো বিদেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। এর ফলে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

জানা গেছে, প্রবাসী ভোটার নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে নানা কারিগরি ও প্রশাসনিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো—নিবন্ধনের জন্য প্রত্যয়নপত্রের প্রয়োজনীয়তা, যা প্রবাসীদের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে।

নোয়াখালী সমিতি জেদ্দার সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়াটা খুব একটা সহজ নয়। ভোটার হতে হলে অন্য তিনজন নিবন্ধিত ভোটারের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হয়, যা প্রবাস জীবনে অনেকের পক্ষে সম্ভব হয় না।’

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা দেশের প্রতি আন্তরিক। কিন্তু বাস্তবতার কারণে সবাই সব সময় দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন না। তাই প্রক্রিয়াটি আরও সহজ করা প্রয়োজন। সকল প্রক্রিয়া অনলাইনে সম্পাদনের ব্যবস্থা করা হলে, আমরা সহজে ও দ্রুত নিবন্ধন করতে পারতাম।’

অন্যদিকে, জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা যাতে নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারেন, সেজন্য কনসুলেট সবধরনের সহযোগিতা করছে।

তারা বলেন, আমরা প্রবাসীদের নিবন্ধনসংক্রান্ত যাবতীয় তথ্য দিচ্ছি, ফর্ম পূরণে সহায়তা করছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। প্রবাসীদের আগ্রহ বাড়ানোর জন্য প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

কনসুলেট সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট, জন্মনিবন্ধন প্রমাণপত্র ও প্রত্যয়ন ফরম জমা দিতে হয়। অনেকে এসব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে না পারায় নিবন্ধন হার কমে যাচ্ছে।

প্রবাসীরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন বা ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালু করা গেলে এই হার বাড়তে পারে। জেদ্দায় কর্মরত সফটওয়্যার প্রকৌশলী মুকবুল হোসেন জানান, ‘সব প্রক্রিয়া অনলাইনে হলে আমরা সহজে নিবন্ধন করতে পারতাম। বর্তমানে কাজের চাপে কনস্যুলেটে যাওয়া অনেক সময় সম্ভব হয় না।’

বিভিন্ন রাজনৈতিক দলের জেদ্দা শাখার নেতাদের মতে, প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাংলাদেশে গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে। দেশের উন্নয়নে প্রবাসীরা যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তেমনি তাদের ভোটও নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে।

সর্বোপরি তারা মনে করেন, প্রবাসে বসবাসকারী এক কোটি বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করা গেলে দেশের রাজনৈতিক প্রক্রিয়া আরও গণমুখী ও প্রতিনিধিত্বমূলক হবে। তবে এ জন্য প্রবাসীদের আগ্রহ সৃষ্টি, প্রচারণা জোরদার ও নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিষয়: নির্বাচনসৌদি আরবভোটাধিকারপোস্টাল ব্যালটজেদ্দাপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।