
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরে শুরু হচ্ছে রোববার। পবিত্র এ মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা।
তবে ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এ কারণে উপবাসের সময় একেক দেশে একেক রকম।
এবারের রমজানে সবচেয়ে বেশি সময় উপবাস থেকে রোজা পালন করতে হবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের বাসিন্দাদের। সেখানে কোথাও কোথাও ২০ ঘণ্টা ৩০ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে। বিশেষ করে ফিনল্যান্ডের কিরুনা শহরে বেশি সময় থাকতে হবে রোজা।
তবে ফিনল্যান্ডের কোথাও কোথাও এই সময় এক ঘণ্টা কম হতে পারে। এসব এলাকায় রোজা থাকতে হবে ১৯ ঘণ্টা ৯ মিনিট। এ ছাড়া গ্রিনল্যান্ডে রোজা থাকতে হবে ২০ ঘণ্টা। আর আইসল্যান্ডে ১৯ ঘণ্টা ৫৯ মিনিট।
এবার সবচেয়ে কম সময় রোজা থাকতে হবে ব্রাজিলের ব্রাসিলিয়া ও জিম্বাবুয়ের হারারেতে। সেখানে দিনে রোজা থাকতে হবে ১২-১৩ ঘণ্টা। প্রায় একই সময় রোজা থাকতে হবে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও চিলিতে।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, আরব বিশ্বে সবচেয়ে বেশি সময় রোজা থাকতে হবে আলজেরিয়ায়, ১৬ ঘণ্টা ৪৪ মিনিট। আর সবচেয়ে কম সোমালিয়ায়, ১৩ ঘণ্টা।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।