
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের উদ্যোগে হয়েছে জমকালো মেজবান।
গতকাল শনিবার (২২ নভেম্বর) সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মেজবান মিলনমেলা হয়ে উঠেছিল। নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনক চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় আয়োজন করে বর্ণিল এই মেজবানের।
গত এক দশক ধরে নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি নিউ ক্যাসেলে দীর্ঘ ১০ বছর ধরে তারা সফলভাবে পরিচালনা করছে একটি বাংলা স্কুল, যা নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়ে উদযাপনকে পরিণত করেন এক আন্তরিক আড্ডায়।
নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।
১০ বছর পূর্তির এই আয়োজন নিউ ক্যাসেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অগ্রগতি ও সাংস্কৃতিক শেকড়ের প্রতি মমত্ববোধকে নতুনভাবে তুলে ধরেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।