Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১০ বাংলাদেশিকে আলবেনিয়ায় নেওয়া হয়েছে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৩: ৫১
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১০ বাংলাদেশিকে আলবেনিয়ায় নেওয়া হয়েছে

ইতালির কর্তৃপক্ষ সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে স্থানান্তর শুরু করেছে।

Advertisement
Advertisement
Advertisement

সোমবার (১৪ অক্টোবর) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির নৌবাহিনীর টহল বোট লিব্রা ১৬ জন অভিবাসীকে নিয়ে আলবেনিয়ার দিকে যাচ্ছে। ইতালির দ্বীপ লাম্পেদুসা থেকে ছেড়ে যাওয়া জাহাজটির আজ বুধবার (১৬ অক্টোবর) আলবেনিয়ায় পৌঁছনোর কথা রয়েছে।

প্রথম দফায় আলবেনিয়ায় স্থানান্তরিত অভিবাসীদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও ৬ জন মিসরীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে রোম।

এর আগে রবিবার (১৩ অক্টোবর) ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে এই ১০ বাংলাদেশি ও ছয় মিসরীয়কে উদ্ধার করে ইতালির কর্তৃপক্ষ। তারা লিবিয়ার ত্রিপোলি থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালি পৌঁছনোর পরিবর্তে তাদের এখন আলবেনিয়ায় যেতে হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ইতালি-আলবেনিয়া বিতর্কিত চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশ প্রথমবারের মতো ১৬ জন অভিবাসীকে তৃতীয় দেশে পাঠাল। সেখানে তাদের পুরো আশ্রয় প্রক্রিয়া যাচাই করা হবে।

২০২৩ সালের সালের শেষের দিকে ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সরকারের মধ্যে সই করা এক চুক্তির অধীনে প্রথমবারের মতো আলবেনিয়ায় যাচ্ছে এসব অভিবাসী। এই চুক্তি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে বলে উল্লেখ রয়েছে। অভিবাসীদের আলবেনিয়ার নেওয়ার পর শেনজিন বন্দরের কেন্দ্রটিতে তাদের প্রাথমিক যাচাই-বাছাই করা হবে।

পরে তাদের নেওয়া হবে গজদারের তিনটি ভিন্ন অবকাঠামোতে। তিনটি অবকাঠামোর একটিতে যেসব অভিবাসীদের ‘ডিপোর্ট’ করা হবে তাদের রাখা হবে। দ্বিতীয়টিতে রাখা হবে আশ্রয়প্রার্থীদের এবং সবশেষ কেন্দ্রে রাখা হবে অপরাধে যুক্ত অভিবাসীদের।

এই কেন্দ্রগুলো উঁচু প্রাচীরে ঘেরা এবং সার্বক্ষণিক নজরদারি ক্যামেরার আওতায় রয়েছে। যেসব কক্ষে আশ্রয়প্রার্থীদের রাখা হবে সেগুলো একেকটি ১২ বর্গমিটার আয়তনের বলে জানিয়েছে রোম ও তিরানা। ক্যাম্পের অভ্যন্তরীণ অংশটি ইতালির সেনাদের দায়িত্বে এবং বাহ্যিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আলবেনিয়ান নিরাপত্তা বাহিনী।

এই প্রকল্পে মাধ্যমে প্রতি বছর ৩৬ হাজার অভিবাসীর আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে। এই চুক্তিটির সম্পূর্ণ ব্যয় বহন করবে ইতালি। পাঁচ বছরের এই প্রকল্পে ৬৭ কোটি ইউরো খরচ ধরা হয়েছে, যা বর্তমানে ইতালির অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর মোট ব্যয়ের ৭ দশমিক ৫ শতাংশ। ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসন কমাতে আলবেনিয়া ছাড়াও তিউনিশিয়া ও লিবিয়ার সঙ্গেও চুক্তি করেছে ইতালি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস

বিষয়: অভিবাসনপ্রত্যাশীআলবেনিয়াইতালিঅভিবাসী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।