Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মুক্তির আগেই সালমানের ‘সিকান্দার’ দাপট দেখছে বলিউড

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৮: ০২
মুক্তির আগেই সালমানের ‘সিকান্দার’ দাপট দেখছে বলিউড

ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ (রোববার) ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিল সিকান্দার! ইতিমধ্যে ছবিটির বড়সংখ্যক অগ্রিম বুকিং সেরে ফেলেছে দর্শকেরা।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবর, ইতিমধ্যেই ৯ কোটি ৩০ লাখ রুপির অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ‘সিকান্দার’-এর। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির ঘরে পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

গত বুধবার (২৬ মার্চ) থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের চোখও বক্স অফিসের দিকে। হিসাব বলছে, টু-ডি শো-এর বিক্রি এখন ছুঁয়েছে ৩ কোটি ৯৫ লাখ। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে সেটাও প্রায় ৩ কোটি ৯৮ লাখ। তবে মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে ‘সিকান্দার’।

উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের ওপর। বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিংগেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালোবাসা একটুও কমেনি ভক্তদের। ঈদের আবহে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উৎসাহী অনুরাগীরা, তা বলার বাকি রাখে না।

Advertisement
Advertisement
Advertisement

রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশী, কাজল আগরওয়াল ও প্রতীক বব্বর অভিনীত সিকান্দার ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে। টাইগার থ্রির মতো সিকান্দার নির্মাতারাও নিয়মিত শুক্রবারের আউটিং এড়িয়ে রোববার মুক্তির দিন বেছে নিয়েছেন।

তবে বলিউড বিশেজ্ঞরা বলছেন, সালমান খান এবং এ আর মুরুগাদোসের প্রথম প্রজেক্টের অগ্রিম বুকিংয়ে আরও ভালো গতি দেখাতে হবে। বর্তমান প্রবণতা অনুযায়ী, অ্যাকশন ড্রামাটি শীর্ষ ৩টি সিনেপ্লেক্সে ২ লাখের অগ্রিম বিক্রির নিচে থাকতে পারে। যা বলিউড ভাইজানের শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রির চেয়ে অনেক কম।

টাইগার থ্রি শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স ৩ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছিল এবং ভারতীয় বক্স অফিসে শুরুর দিনে ৪১ কোটি রুপির বেশি আয় করেছিল। যদি সিকান্দার অগ্রিম আয়ে ওপরের দেওয়া তথ্যের মধ্যে থাকে তাহলে এটি ভারতে ৩১ কোটি রুপির নেট দিয়ে বড়পর্দায় মুক্তি পাবে। শুরুর দিনের আয় মন্দ না হলেও, সালমান খানের ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে মানানসই নয়। তবে মুক্তির দিন স্পট বুকিং, ওয়াক-ইন ও দর্শকদের অভ্যর্থনার ওপর নির্ভর করে এই দৃশ্যের পরিবর্তন হতে পারে।

বিষয়: বলিউডসিনেমাসালমান খানরাশমিকা মান্দানাভারত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।