Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে কিছু কথা

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৪: ৫৩
জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে কিছু কথা

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দাপ্রবাসী বাংলাদেশিদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত। স্কুলের দুটি শাখার একটিতে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম অনুসরণ করা হয়। আরেকটিতে ইংরেজি মাধ্যমের। শাখা দুটি পৃথক পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি মাধ্যমের কিছুসংখ্যক শিক্ষার্থী ক্লাস নাইনের পরীক্ষায় ভালো ফল না করায় তাদের ওই স্কুল থেকে ২০২৪ সালের ‘ও’ লেবেল পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। তখন স্কুলের কর্তাব্যক্তিরা যুক্তি দিয়েছিলেন, ওই শিক্ষার্থীদের ‘ও’ লেবেল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সম্ভাবনা বেশি। এতে স্কুলের সুনাম ক্ষুণ্ন হবে। এ কারণে ওই সব শিক্ষার্থীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি মাধ্যম) থেকে ‘ও’–লেবেল পরীক্ষা দিতে দেওয়া হয়নি। পরবর্তীতে দেখা গেল, ওই শিক্ষার্থীরা প্রাইভেট পরীক্ষা দিয়ে সফলতার সঙ্গে ‘ও’ লেবেল পরীক্ষায় কৃতকার্য হয়েছে।

এই ঘটনা এখন অভিভাবকদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে। তাদের অভিমত যদি এই শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত ক্লাস করে পরীক্ষা দিতে পারত তাহলে হয়তো ফলাফল আরও ভালো হতে পারত। এতে করে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি স্কুলেরও সুনামের পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Bangladesh International School (English Medium), Jeddah 2

এ অবস্থায় প্রশ্ন উঠছে, শিক্ষকদের কর্তব্য কি কেবল শিক্ষাদান, নাকি সেইসব শিক্ষার্থীদের সহায়তা করা, যারা পড়াশোনায় পিছিয়ে থাকে, যাতে তারা উন্নতি করতে পারে?

এ ছাড়া, অভিভাবকেরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান যদি তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীলভাবে আচরণ করত এবং সঠিক উপদেশ ও সমর্থন দিত, তাহলে হয়তো পরীক্ষার ফল খারাপ হতো না। শিক্ষকদের দায়িত্ব শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; তাদের ভূমিকা একজন পরামর্শদাতা, দিশারী ও সহায়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সমর্থন ও শিক্ষাদানের মাধ্যমে একজন দুর্বল শিক্ষার্থীকে কীভাবে ভালো ও দক্ষ করা যায়, এটি শিক্ষকের একান্ত দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করা নয়, বরং তাদের শিখন প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করা এবং তাদের মনোভাব ও দক্ষতা উন্নয়নেও সহায়ক হওয়া।

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি মাধ্যম) এই ঘটনার পর, সবার মনে বড় প্রশ্ন শিক্ষার্থীদের প্রতি এই অবিচার আমরা মেনে নেব, নাকি প্রতিষ্ঠানটি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে?

অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানদের পড়ানোর জন্য বিকল্প থাকা সত্ত্বেও তারা নিজের দেশের পতাকাবাহী স্কুলে তাদের সন্তাদের ভর্তি করেন। দেখা গেছে, স্কুল কর্তৃপক্ষ মাঝেমধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের অন্ধকারে ঠেলে দেয়।

সৌদি আরবে বিদেশি বাচ্চাদের বয়স ১৮ হলে তাদের নিজের দেশে বা অন্য দেশে পাঠিয়ে দিতে হয়, বিশেষ করে ছেলেদের। তাই শিক্ষার্থীদের একটি বছর যাতে কোনো অবস্থাতেই নষ্ট না হয় সে চেষ্টা স্কুল কর্তৃপক্ষের থাকা উচিত।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটি গঠন করা হয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটর মাধ্যমে। কনস্যুলেটের প্রতি অভিভাবকদের একটাই দাবি, স্কুল পরিচালনার ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করার। যাতে ওইসব ব্যক্তিদের মাধ্যমে স্কুল সঠিকভাবে পরিচালিত হয়।

বিষয়: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজসৌদি আরবপরীক্ষাজেদ্দা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।