Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

শ্রম সম্পর্ক উন্নয়নে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ: আসিফ নজরুল

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০০: ১৬
শ্রম সম্পর্ক উন্নয়নে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে (জিএলএমসি) বাংলাদেশের যুব কর্মসংস্থান উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্বের ১০০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিল্প নেতৃবৃন্দ, গবেষক, উদ্ভাবক ও শ্রম বিশেষজ্ঞরা জিএলএমসির দ্বিতীয় সংস্করণে একত্রিত হন। এই সম্মেলন শ্রম বাজারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ এবং মূল চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

মন্ত্রিপর্যায়ের গোলটেবিল বৈঠকে আসিফ নজরুল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সাফল্য তুলে ধরেন। এর মাধ্যমে ইতিমধ্যে আইটি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে ২ লাখেরও বেশি যুবক প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৭০ শতাংশ মাত্র ৬ মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন, যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যকারিতা প্রমাণ করে।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং আমাদের যুবসমাজকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করা।’

Advertisement
Advertisement
Advertisement

তিনি ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মসংস্থান সমাধান এবং বাংলাদেশের বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফ্রিল্যান্সার সরবরাহকারী হিসেবে ৫০০ মিলিয়নের বেশি (ইউএস) ডলারের আয়ের কথা উল্লেখ করেন।

বাংলাদেশের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আসিফ নজরুল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী বক্তব্যে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে, জিএলএমসি শ্রম খাতের ভবিষ্যৎ নির্ধারণে একটি নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবারের আলোচনায় বৈশ্বিক বাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো বিশ্লেষণ করা হচ্ছে, যা শ্রম শক্তির গতিশীলতা ও উদ্ভাবনী সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চালনার সুযোগ তৈরি করছে।’

WhatsApp Image 2025-01-29 at 16.17.03_41489240

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

সম্মেলনের সাইডলাইনে আসিফ আসিফ নজরুল কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেন। তিনি কাতারে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান এবং ফিফা বিশ্বকাপ ২০২২–সহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদান করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আসিফ নজরুল কাতার সরকারের শ্রম সংস্কারকে স্বাগত জানিয়ে শ্রমিকদের উন্নতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলো হলো: শ্রমিকদের জন্য ব্যাপক বিমা সুবিধা (এর মধ্যে স্বাভাবিক মৃত্যু এবং আইনি জটিলতার ক্ষেত্রে আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে), কাতারের ভিশন ২০৩০-এর আওতায় স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানো এবং আরও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।

আসিফ নজরুল বাংলাদেশে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের মাধ্যমে শ্রম বাজারের আধুনিকায়নের জন্য কাতারের শ্রমমন্ত্রীকে অনুরোধ জানান। এ ছাড়াও, তিনি ১৯৮৮ সালের দ্বিপক্ষীয় শ্রম চুক্তির আওতায় ২০২৫ সালের প্রথম দিকে দোহায় সপ্তম যৌথ কমিটি সভা আয়োজনের প্রস্তাব দেন।

কাতারের শ্রমমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন।

আসিফ নজরুল এই সম্মেলনের সাইড লাইনে বৃহস্পতিবার সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিজ্ঞপ্তি

বিষয়: সৌদি আরবসম্মেলনআসিফ নজরুলজিএলএমসিরিয়াদউপদেষ্টাবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।