Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

টরন্টোয় কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী পালিত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৭
টরন্টোয় কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী পালিত

কানাডার ওন্টারিও প্রদেশের টরন্টোয় আনন্দ-আড্ডা, গান, কবিতা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত শুক্রবার (২৮ নভেম্বর) টরন্টোর ৩০০০ ডেনফোর্থ অ্যাভিনিউয়ের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে কবির বন্ধুদের উদ্যোগে এই আনন্দ–আড্ডার আয়োজন করা হয়।

কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকীর আনন্দ–আড্ডায় তার কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী ও মানবী মৃধা। সংগীত পরিবেশন করেন শিরীন চৌধুরী ও শামীম আমিনুর রহমান।

অনুষ্ঠানে সাহিদুল আলম টুকু সম্পর্কে স্মৃতিচারণ করেন এনায়েত করিম বাবুল, শওগাত আলী সাগর, আতোয়ার রহমান, শেখ শাহনওয়াজ, রাজকুমার বিশ্বাস, বিদ্যুৎ সরকার, আহমেদ হোসেন, দেলওয়ার এলাহী, মাসুম রহমান, মৈত্রেয়ী দেবী, রেজিনা রহমান, সুবল সাহা, মাহমুদুল ইসলাম সেলিম, শারমিন শর্মী, অভী শাহনওয়াজ, তানভীর শাহনওয়াজ, সোলায়মান তালুত রবিন ও হিমাদ্রী রয়।

Advertisement
Advertisement
Advertisement

কবি সাহিদুল আলম টুকু তার বক্তব্যে জন্মদিনে তাকে সম্মান দেখানোয় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Toronto 2

কবির জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্পর্কে তার বন্ধুদের লেখা নিয়ে ‘সুহৃদষাট’ নামে এক প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।

উল্লেখ্য, কবি সাহিদুল আলম টুকু ১৯৬৫ সালের ২৭ নভেম্বর ফরিদপুরের কাদিরদীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে পরবর্তীতে তিনি ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি বাংলাদেশে ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র’, গণসাহায্য সংস্থা ও বিশ্বব্যাংকে কাজ করেছেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ, আমেরিকা ও কানাডার বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে তিনি স্থায়ীভাবে টরন্টোতে বসবাস করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক আবৃত্তি সংগঠন ‘স্বনন’–এর সাথে যুক্ত ছিলেন। কবিতা অন্তপ্রাণ টুকুর প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি, ‘ফণার মুখোশ’, ‘মৌন অন্ধকার’ ও ‘কাকতলীয় স্পর্শ’। বিজ্ঞপ্তি

বিষয়: টরন্টোকানাডাঅন্টারিওকবিতাকবিতা পাঠপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।