
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবপাচার এবং স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানবপাচার কার্যকলাপের সঙ্গে জড়িত ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এ ছাড়া, সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ খবর দিয়েছে।
মানবপাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি ২ ব্যক্তি প্রতি ভিসা বাবদ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ দিনার পর্যন্ত ফি নিয়ে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করে বলে স্বীকার করেছেন।

তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছৈ। এ সময় ওই বাংলাদেশির কাছ থেকে বিপুল পরিমাণে জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রলায় নিশ্চিত করেছে যে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের নিরাপত্তা নষ্ট করার বা আইন লঙ্ঘন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।