Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়েতে এক প্রবাসীকে অবাঞ্ছিত ঘোষণা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০: ০৭
কুয়েতে এক প্রবাসীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রবাসে বাংলাদেশি কিছু ব্যক্তির কর্মকাণ্ডের জন্য প্রবাসীদের কষ্টে অর্জিত সুনাম ক্ষুণ্ণ হয়। এসব ব্যক্তিদের কাছে সাধারণ প্রবাসীরা অসহায় বলা যায়। বিভিন্ন বাংলাদেশি সংগঠনের আশ্রয়-প্রশ্রয়ে তারা বিদেশেও বেপরোয়া হয়ে ওঠে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ দূতাবাস তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না।

Advertisement
Advertisement
Advertisement

কুয়েত বিভিন্ন সময়ে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠা এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, উচ্ছৃঙ্খল আচরণে অভ্যস্ত ও সাংবাদিক নামধারী এক প্রবাসীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকেরা।

সম্প্রতি কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরাঁয় ‘বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’ ও ‘সাংবাদিক ইউনিয়ন কুয়েত’–এর উদ্যোগে এক মতবিনিময় সভায় তাঁকে অবাঞ্ছিত করা হয়।

সভায় কুয়েতের দুই সাংবাদিক সংগঠনসহ কুয়েতপ্রবাসী সকল সংবাদকর্মীদের পক্ষ থেকে সাংবাদিক নামধারী আল-আমিন সরকার নামে এক কুয়েতপ্রবাসীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি ওঠে।

Advertisement
Advertisement
Advertisement

কারণ হিসেবে প্রবাসী সাংবাদিকেরা জানান, আল–আমিন সরকার কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করছেন, যা প্রবাসীদের জন্য সম্পূর্ণ স্বার্থবিরোধী কর্মকাণ্ড।

সভায় সাংবাদিকে আরও জানান, কিছুদিন আগে বিএনপির কুয়েত শাখার এক অনুষ্ঠানে আল আমিন সরকার আরটিভি নিউজে তাঁতী দলের কুয়েত শাখার সভাপতি হিসেবে তাকে সম্বোধন না করায় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সহ-সভাপতি ও কুয়েতে আরটিভির প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ জালাল উদ্দিনকে অশালীন ভাষায় গালিগালাজ ও মারতেও উদ্যত হন।

মোহাম্মদ জালাল উদ্দিন এই অভিযোগটি লিখিতভাবে পুরো বিষয়টি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতকে অবহিত করেছেন।

এর আগেও একাধিকবার জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ জালাল উদ্দিনকে অপদস্থ ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে আল–আমিন সরকারের বিরুদ্ধে।

এদিকে তাঁতী দলের কুয়েত শাখার সভাপতি হিসেবে পরিচিত আল–আমিন সরকারের কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।

৬ সেপ্টেম্বর ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও রাজনৈতিক কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামানকে কুয়েত থেকে বিতাড়িত করার ওয়াদা করেন তিনি।
জানা গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বাংলাদেশ দূতাবাসের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে এমন মন্তব্যে হতবাক হন কুয়েতপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।

ভাইরাল রেকর্ডটিতে আল–আমিন সরকারকে বলতে শোনা যায়, ‘কুয়েতের রাষ্ট্রদূত ও রাজনৈতিক কাউন্সেলর মনিরুজ্জামানকে কুয়েত থেকে বিতাড়িত করব, এটা আমার ওয়াদা। কারণ আমি বলি কম করি বেশি। ইনশাআল্লাহ করে দেখাব।’

জনৈক কাদেরকে উদ্দেশ্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো অডিও বার্তাটিতে আল–আমিন সরকারকে দূতাবাসের বিভিন্ন বিষয় উল্লেখ করতে শোনা যায়। এ সময় তিনি নিজেকে রাজনৈতিক নেতার পাশাপাশি সংবাদকর্মী হিসেবে পরিচয় দিয়ে দূতাবাসে সাত থেকে আট বছর যাবৎ আসা-যাওয়া বেশি হওয়ার বিষয়টা টেনে এনে প্রভাব খাটানোর চেষ্টা করতে শোনা যায়।

কুয়েতপ্রবাসী অনেকে বলেন, এ ধরনের হুমকিতে বিব্রত খোদ বিএনপির কুয়েত শাখার নেতারাও।

এ ছাড়া, কুয়েতে এর আগেও একাধিক বাংলাদেশি সংবাদকর্মীর ওপর আল–আমিন সরকারের চড়াও হওয়ার ঘটনা আছে। কমিউনিটির নেতারা এসব ঘটনা পরে মীমাংসা করে দিন।

প্রবাসী সাংবাদিকেরা আরও জানান, সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই আল–আমিন সরকার নিজের মুখোশ পরিবর্তন করে নিজেকে এনটিভির প্রতিনিধি ও তাঁতী দলের কুয়েত শাখার সভাপতি বলে প্রভাব খাটাতে শুরু করেন।

আল–আমিন সরকারের নেতিবাচক কার্যকলাপে অতিষ্ঠ সাংবাদিকসহ অনেক প্রবাসী। এরই প্রেক্ষিতে সাংবাদিকদের মতবিনিময় সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি ওঠে।

সভায কুয়েতপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকেরা সর্বসম্মতিক্রমে আল–আমিন সরকারকে অবাঞ্ছিত করার ঘোষণা দেন।

উল্লেখ্য, কয়েক মাস আগে কুয়েতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাস কর্তৃক আয়োজিত একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে এই আল-আমিন সরকারের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন।

সুমন আহমেদ, কুয়েত থেকে

বিষয়: কুয়েতঅভিবাসী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।