
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ ৪৬ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস।
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীরা অনলাইনে জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের কুচাই লামার ১৭টি বিলাসবহুল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন পুলিশ বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, অভিযানে চীন ও ইন্দোনেশিয়ার ১৫ জন পুরুষ, ইন্দোনেশিয়ার ৪ নারী মিয়ানমারের একজন এবং বাংলাদেশের ২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে লাওস এবং থাইল্যান্ডের নাগরিকও রয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশিসহ কারও নাম–পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা গেছে, একটি সিন্ডিকেট কল সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের স্বর্ণ, সম্পত্তি, বিলাসবহুল জাহাজ, স্টক বিনিয়োগ এবং বিদেশি মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে প্রতারণা করত। তারা স্থানীয়দের পাশাপাশি বিদেশি, বিশেষ করে নিজেদের দেশের নাগরিকদেরও লক্ষ্যবস্তু বানাত।
জাফরি বলেন, প্রায় তিন মাস ধরে এই সিন্ডিকেট ফেসবুক, টিকটক, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা করত। প্রতিদিন তারা ভুক্তভোগীদের কাছ থেকে অন্তত ১ লাখ থেকে দেড় লাখ রিঙ্গিত হাতিয়ে নিতো, যেখানে চক্রের সদস্যরা মাসিক প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ রিঙ্গিত বেতন পেত।
ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে দুটি সার্ভার , চারটি ল্যাপটপ, ৮৮টি মোবাইল ফোন, তিনটি রাউটার, চারটি মডেম, ২৬টি সিম কার্ড এবং নগদ ১ লাখ রিঙ্গিতসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।