
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কুয়েতে অপরাধ দমন ও দ্রুত সময়ে অপরাধী শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিকসহ সকল দেশের প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) বাধ্যতামূলক করেছিল দেশটির সরকার।
দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের এই কার্যক্রমের সময়সীমা শেষ হবে ৩১ ডিসেম্বর।
দেশটির সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি আরেক ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আকামা নবায়ন করা হবে না।
এদিকে কুয়েত সরকারের ঘোষণার পর কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করছেন। তবে এখনো অনেক প্রবাসী বাংলাদেশি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তাদের ব্যাংকিং সেবাসহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা এবং আকামা নবায়ন বন্ধ করে দেওয়া হবে।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেশে ছুটিতে যেতে–আসতে বাধা নেই।
কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপের মাধ্যমে হয়। এ অ্যাপের ভাষা আরবি হওয়াতে অনেক প্রবাসী এতদিন অনলাইনে নিবন্ধন করতে পারেননি। এই অনলাইন পরিষেবা সহজ করতে কুয়েত সরকার ২৬ সেপ্টেম্বর সাহেল অ্যাপের ইংরেজি ভার্সন চালু করেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।