Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২৩: ৩০
গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত

গাজায় গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গাজা সিটির জয়তুন এলাকায় রাতে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। অন্য হত্যাগুলো ঘটেছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে।

Advertisement
Advertisement
Advertisement

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় আল-ফারুক মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটি গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরের ভেতরে অবস্থিত। আল–জাজিরা ভিডিওটি যাচাই করে সত্যতা পেয়েছে।

ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি গাজায় স্থলাভিযানও জোরদার করেছে। গাজার উত্তরাঞ্চলে বোমাবর্ষণ করা হচ্ছে। সেখানে এখন পর্যন্ত আংশিকভাবে হলেও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাওয়া হাসপাতালগুলোর একটিতে হামলা হয়েছে, আহত হয়েছেন হাসপাতালের বেশ কয়েকজন কর্মী।

Advertisement
Advertisement
Advertisement

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া শনিবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী সরাসরি হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশপথ এবং অভ্যর্থনা এলাকা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। তারা হাসপাতাল প্রাঙ্গণ, বৈদ্যুতিক জেনারেটর ও হাসপাতাল ফটক লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

হামলায় ১২ জন আহত হয়েছেন বলেও জানান হুসাম আবু সাফিয়া। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে জরুরি ও অভ্যর্থনা এলাকায় থাকা চিকিৎসক, নার্স ও কয়েকজন প্রশাসনিক কর্মী রয়েছেন।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। প্রাথমিক পর্যালোচনার পর তারা বলেছে, তারা কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় হামলার বিষয়ে অবগত ছিল না।

অক্টোবর মাস থেকে গাজার উত্তরাঞ্চল অবরোধ করে পুনরায় স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা হামাস যোদ্ধাদের ওই এলাকায় পুনরায় সংগঠিত হওয়া এবং আরও হামলা চালানো থেকে প্রতিহত করতে এ অভিযান পরিচালনা করছে।

গত সপ্তাহে জাতিসংঘ থেকে সতর্ক করে বলেছে, ইসরায়েল নতুন করে অভিযান শুরু করার পর থেকে গাজার উত্তরাঞ্চলে বলতে গেলে কোনো ত্রাণ সরবরাহ করা যায়নি। নানা ত্রাণ সংস্থা ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ওই এলাকা দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

বিষয়: ইসরায়েলি বোমা হামলাইসরায়েলি হামলাফিলিস্তিননিহতগাজাইসরায়েলের সামরিক বাহিনী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।