Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৭
সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

সৌদি আরবের বিশাল ও ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে দেশটির বন্দর নগরী জেদ্দায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোর দ্বিতীয় দিনে (২৬ সেপ্টেম্বর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘সৌদি আরবে পোশাক খাত: চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা উন্মোচন’। সেমিনারটি দেশীয় পোশাক শিল্প উদ্যোক্তা ও সৌদি বায়ারদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এক নতুন সেতুবন্ধ তৈরি করেছে।

বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রাজান ওহাবি ও জামিল আল-হারিথি। এ ছাড়াও, সৌদি-বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম ও সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস ফোরামের সভাপতি আবদুর রহমান বিশেষ অতিথি হিসেবে তাদের মতামত তুলে ধরেন।

Seminar in Jeddah 2

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিনিধি, জেদ্দায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সৌদি আরবের আমদানিকারক ও ক্রেতা এবং বাংলাদেশ থেকে আগত ১২টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

বক্তারা সৌদি আরবের পোশাক খাতের বর্তমান অবস্থা, বাজারের প্রবেশাধিকারের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য বিদ্যমান অপার সম্ভাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা উল্লেখ করেন, বর্তমানে সৌদি আরবের স্থানীয় উদ্যোক্তারা নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সরবরাহকারী খুঁজছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এই বিশাল বাজারে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য বাংলাদেশের সামনে এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

আলোচনায় সৌদি বাজারের প্রবেশাধিকারের প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়। বিশেষ করে শুল্ক-মুক্ত সুবিধা (জিএসপি) নিয়ে আলোচনা এবং পণ্যের বৈচিত্র্য আনয়ন—যেমন উচ্চ মূল্যের (High-end) ফ্যাশন ও টেক্সটাইল পণ্য সরবরাহের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

নার্গিস মোর্শেদা বলেন, এই ধরনের আয়োজন শুধু বাণিজ্য প্রসারে নয়, বরং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণেও সহায়ক হবে।

তিনি সৌদি ক্রেতাদের বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুবিধা গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।

Seminar in Jeddah 3

সেমিনারে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন শাহ হাসান বাবর, মো. মনিরুজ্জামান ও খালেদ মোহাম্মদ ফয়সাল ইকবাল।

এ ছাড়াও অন্য অংশগ্রহণকারীরা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ডিজাইন, উপযোগিতা এবং সময়মতো সরবরাহের সক্ষমতা তুলে ধরেন, যা সৌদি ক্রেতাদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করে।

সেমিনারের শেষে ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়, যা তাৎক্ষণিক ব্যবসায়িক আলোচনার পথ প্রশস্ত করে। আয়োজকরা মনে করছেন, এই সফল সেমিনার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় ও সুদূরপ্রসারী করবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগে আগামী ১-৩ ডিসেম্বর (২০২৫) ঢাকায় আয়োজিতব্য ‘গ্লোবাল সোর্সিং এক্সপো, ঢাকা ২০২৫’-এ অংশগ্রহণের জন্য সৌদি আরবের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়।

বিষয়: সৌদি আরববাংলাদেশ কনস্যুলেটফ্যাশন এক্সপোপোশাকসেমিনারজেদ্দাবাংলাদেশমেলা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।