Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৭: ১০
আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন থেকে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা ‘ট্যাবি’ (Tabby) নামের একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে ফেডারেল সরকারকে প্রদেয় ফি ও জরিমানা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ (Buy Now, Pay Later) মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

মন্ত্রণালয় আরও জানায়, “(আমরা) ট্যাবির সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছি যেখানে সর্বোত্তম কমিশন হার নিশ্চিত করা হয়েছে এবং এই কমিশন কেবলমাত্র সেই গ্রাহককেই বহন করতে হবে যিনি ফেডারেল সেবা ফি ও জরিমানা পরিশোধে এই সেবা ব্যবহার করতে চান।” কর্তৃপক্ষ তাদের ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা বাড়াচ্ছে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করছে এবং সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে সমর্থন করছে।

Advertisement
Advertisement
Advertisement

অর্থ মন্ত্রণালয়ের সরকারি বাজেট ও রাজস্ব বিভাগ বিষয়ক সহকারী আন্ডার-সেক্রেটারি সাঈদ রাশিদ আল ইয়াতিম বলেন, ট্যাবির সঙ্গে অংশীদারত্বটি সব ফেডারেল সংস্থাকে অন্তর্ভুক্ত করে এবং এটি মন্ত্রণালয়ের “গ্রাহক সন্তুষ্টি বাড়ানো, তাদেরকে নমনীয় ও নিরাপদ উপায়ে সরকারি সংস্থার প্রতি আর্থিক দায়বদ্ধতা পূরণে সক্ষম করা এবং আধুনিক আর্থিক প্রযুক্তি গ্রহণের প্রচেষ্টার” অংশ।

তিনি আরও বলেন, “আমরা এমন উদ্ভাবনী সমাধান ও কৌশলগত অংশীদারত্ব গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ, যা একটি সমন্বিত ও টেকসই আর্থিক অবকাঠামো গঠনে ভূমিকা রাখে।”

ট্যাবির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাম আরব বলেন, “গ্রাহকদের আরও বেশি আর্থিক নমনীয়তা প্রদান করাই সবসময় আমাদের লক্ষ্য ছিল এবং আমরা সংযুক্ত আরব আমিরাতজুড়ে ফেডারেল সেবা আরও সহজলভ্য করতে অর্থ মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”

সূত্র: খালিজ টাইমস

বিষয়: পেমেন্ট অ্যাপফিজরিমানাপ্রবাসী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।