Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইরানে সরকার উৎখাতের জন্য হামলা চালিয়েছিল ইসরায়েল: খামেনি

এএফপি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৩: ৩৪
ইরানে সরকার উৎখাতের জন্য হামলা চালিয়েছিল ইসরায়েল: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, গত মাসে ১২ দিনের ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রটির শাসনব্যবস্থাকে দুর্বল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটির সরকারকে উৎখাত করা।

Advertisement
Advertisement
Advertisement

গত বুধবার (১৬ জুলাই) বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ আলি খামেনি এ বিষয়ে বলেন, ‘ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংবেদনশীল স্থাপনায় আঘাত হেনে শাসনব্যবস্থাকে দুর্বল করাই ছিল আগ্রাসনকারীদের পরিকল্পনা।’

ওই বৈঠকের একটি ভিডিও আয়াতুল্লাহ আলি খামেনির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে শোনা যায়, বক্তব্যে খামেনি বলছেন, ‘ইসরায়েলিদের এ পদক্ষেপের লক্ষ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং জনগণকে রাস্তায় নামিয়ে এনে সরকারকে উৎখাত করা।’

গত ১৩ জুন ইরানে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চলে টানা ১২ দিন। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণুবিজ্ঞানী নিহত হন। ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

Advertisement
Advertisement
Advertisement

ইরান জানিয়েছে, ১২ দিন ধরে চলা হামলায় দেশটিতে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের পাল্টা হামলায় দেশটিতে নিহত হন ২৮ জন।

হামলা ও পাল্টা হামলা চলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ১৫ জুন ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ‘ইরানের সরকারব্যবস্থা খুবই দুর্বল। ইসরায়েলের হামলা নিঃসন্দেহে ইরানের সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম।’

ইসরায়েলের হামলার মধ্যেই গত ২২ জুন ইরানের ফর্দো, ইস্পাহান ও নাতাঞ্জে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

বুধবারের বৈঠকে খামেনি এ হামলার প্রসঙ্গ টেনে সতর্ক করে বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় আঘাত। যুক্তরাষ্ট্র আর অন্যদের এর চেয়েও বড় আঘাত মোকাবিলা করতে হতে পারে।’

গত ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য পারমাণবিক আলোচনা শুরু হয়েছিল। ষষ্ঠ দফার আলোচনার মাত্র ২ দিন আগে ইরানে হামলা করে বসে ইসরায়েল। হামলার জেরে পূর্বনির্ধারিত পারমাণবিক আলোচনা আর এগোয়নি।

এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে প্রস্তুত। তবে শর্ত হলো ওয়াশিংটনকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না।

বিষয়: বেনিয়ামিন নেতানিয়াহুআয়াতুল্লাহ আলি খামেনিইরান-ইসরায়েল সংঘাতইরান
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।