Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে ভোটার নিবন্ধন কার্যক্রম নিয়ে আলোচনা

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৯: ৪৬
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে ভোটার নিবন্ধন কার্যক্রম নিয়ে আলোচনা

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। সৌদি আরবে নিবন্ধন চলবে আগামী ৪-৮ ডিসেম্বর। দেশটিতে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রবাসীরা যাতে এ কার্যক্রমে অংশ নেন সে জন্য কাজ করে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট।

Advertisement
Advertisement
Advertisement

জেদ্দা ও পাশ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে গতকাল রোববার (২৩ নভেম্বর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের অডিটোরিয়ামে প্রবাসী বিশিষ্ট বাংলাদেশিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন।

সভা পরিচালনা করেন শ্রম কাউন্সেলর মুহাম্মদ আরিফুজ্জামান।

Advertisement
Advertisement
Advertisement

এতে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কাউন্সেলর (কনসুলার) এ এস এম সায়েম, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, কাউন্সেলর (পাসপোর্ট ভিসা) মোহাম্মদ আবু লাইছ, কনস্যুলেটের কর্মকর্তা–কর্মচারী ও জেদ্দায় বসবাসকারী বিভিন্ন পেশার প্রবাসীরা।

মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন বলেন, এই আয়োজনে যুক্ত হয়ে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পাবেন। যারা এত দিন ভোট দিতে পারতেন না, তাদের জন্য তথ্য প্রযুক্তি ও ডাকের সমন্বয়ে ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ‘ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি জানান, দূতাবাস ও কনস্যুলেট প্রবাসীদের কাছে এ নতুন উদ্যোগকে জনপ্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেদ্দা কনস্যুলেটের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।

বিষয়: ভোটসৌদি আরবআলোচনা সভাপোস্টাল ভোট বিডি অ্যাপজেদ্দাপ্রবাসী বাংলাদেশি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।