Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

নারী টি-২০ বিশ্বকাপ হচ্ছে আমিরাতের যে দুই ভেন্যুতে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১০: ৫৯
নারী টি-২০ বিশ্বকাপ হচ্ছে আমিরাতের যে দুই ভেন্যুতে

জমে উঠেছে নারীদের টি-২০ বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। ২০ ওভারের ম্যাচে পলকেই ঘুরে যাচ্ছে রং। আর দর্শক সারিতে উল্লাসে মেতে উঠছে সমর্থকেরা। আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই উন্মাদনা। যদিও ১০ দলের এই বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল।

Advertisement
Advertisement
Advertisement

এবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপের ২৩টি ম্যাচ। আসুন জেনে নেওয়া যাক নবম আসরের সেই দুই ভেন্যুর বিস্তারিত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম

২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের বিশেষত্ব এর ফ্লাডলাইট ব্যবস্থা। আইপিএলের মতো জনপ্রিয় টি-২০ লিগ অনুষ্ঠিত হওয়ায় এরই মধ্যে স্টেডিয়ামটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। ২০০৯ সালে প্রথম অস্ট্রেলিয়া-পাকিস্তানের ওয়ানডে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের।

Advertisement
Advertisement
Advertisement

এই মাঠে নারীদের প্রথম ম্যাচ আয়োজিত হয় ২০১৯ সালে। আর নারী টি-২০ বিশ্বকাপের ম্যাচ হয় ২০২৩ সালে। আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ এ এই মাঠে ১৩টি ম্যাচ হয়।

এবারের নারী বিশ্বকাপে এই মাঠে হবে ১২টি ম্যাচ। এর মধ্যে ফাইনাল ম্যাচ হবে এই মাঠে। এ ছাড়া দুটো সেমিফাইনালের একটি হবে।

স্টেডিয়ামটির বিশেষত্ব হলো এর ফ্লাডলাইট ব্যবস্থা। ৩৫০টি ফ্লাডলাইট পুরো স্টেডিয়ামজুড়ে এমনভাবে প্রতিস্থাপন করা, যেন চাইলে খেলার সুবিধার্থে মাঠে পড়া যেকোনো ছায়া সহজেই কমিয়ে নেওয়া যায়।

শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

১৯৮২ সালে চালু হওয়ার পর এ পর্যন্ত ২০০টির বেশি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে প্রথম ম্যাচ হয় ১৯৮৪ সালে, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। এরই মধ্যে এই মাঠ সবচেয়ে বেশি ম্যাচ আয়োজনের দিক থেকে গিনেসে নাম লিখিয়েছে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে ১৬ হাজারের বেশি দর্শণার্থী খেলা দেখতে পারেন। এর আগে ২০১৫ সালে এই মাঠে প্রথম নারীদের ম্যাচ আয়োজন করা হয়। ওই ওয়ানডে ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। পরে ওই মাঠেই এই দুই দল টি-২০ ম্যাচে মুখোমুখি হয়।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল বেশ কয়েকটি ম্যাচ। এবারের নারী বিশ্বকাপে এই মাঠে মোট ১১টি ম্যাচ হবে। এ ছাড়া দ্বিতীয় সেমিফাইনালও এই মাঠেই হবে।

বিষয়: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামনারী ক্রিকেট বিশ্বকাপক্রিকেটদুবাইশারজাহ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।