Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

দুবাইয়ের কোরআনিক পার্ক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০৭
দুবাইয়ের কোরআনিক পার্ক

ইসলামি সংস্কৃতি ও সভ্যতা তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাঁচ বছর আগে তৈরি করা হয়েছে কোরআনিক পার্ক।

Advertisement
Advertisement
Advertisement

দুবাইয়ের কৃষিকেন্দ্র হিসেবে পরিচিত আল খাওয়ানিজে ৬৪ হেক্টর জায়গার ওপর নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় সাডে ৪ কোটি ইউএস ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪০ কোটি টাকা)।

পার্কটির নির্মাণকাজ শেষ হয়েছে ২০১৯ সালের মার্চ মাসে।

এই পার্কে পবিত্র আল কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা, নানা প্রজাতির উদ্ভিদ, ফলজ ও ওষুধি গাছ রয়েছে। সুন্দর লেকের পাশাপাশি পার্কে আছে সবুজ প্রাকৃতিক দৃশ্য। পার্কটি চার ভাগে বিভক্ত—অলৌকিক গুহা, গ্রিনহাউস, লেক ও বাগান।

Advertisement
Advertisement
Advertisement

অলৌকিক গুহা নির্মাণ করা হয়েছে পবিত্র কোরআনের বর্ণনার আবহে। এখানে কোরআনে উল্লিখিত ঘটনা নিয়ে আলাদা আলাদা ভিডিও প্রদর্শন করা হয়। গ্রিন হাউস ও বাগানে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ, ফলজ ও ওষুধি গাছ। আর লেক লোহিত সাগরের বিচ্ছেদের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়েছে। এসব মুসলমানদের বিভিন্ন ঘটনা প্রবাহের সাক্ষ্য।

গ্রিনহাউস

এর অবস্থান পার্কের পেছনে। গ্রিন হাউস দ্য গ্লাস হাউস নামেও পরিচিত। এখানে জলপাই গাছ, ভুট্টা, তুলসী, বার্লি, ডালিম, কলা, গমসহ ২৯ প্রজাতির গাছ ও উদ্ভিদ রয়েছে। এসবের কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে।

গ্রিন হাউসের শান্ত, সুন্দর ও মনোরম পরিবেশে ঘোরাঘুরি করার সময় বর্ণনামূলক ফলকের মাধ্যমে বিভিন্ন গাছ ও উদ্ভিদ সম্পর্কে সবাই জানার সুযোগ পান। বর্ণনায় উল্লেখ আছে এসব গাছের প্রকারভেদ, খাদ্য ও ঔষুধি গুণ সম্পর্কে।

এ ছাড়া, গ্রিন হাউসে ছবি তোলার জন্য আছে পর্যবেক্ষণ ডেক, বিশ্রামাগার ও নামাজ পড়ার স্থান।

দুবাইয়ের কোরআনিক পার্কের গ্রিনহাউস উদ্ভিদবিদ্যায় উৎসাহী ছাড়াও পর্যটকদের জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান।

অলৌকিক গুহা

কোরআনিক পার্কের অন্যতম প্রধান আকর্ষণ অলৌকিক গুহা। মনুষ্যনির্মিত দর্শনীয় এই গুহায় রয়েছে ইন্টারেক্টিভ ডিসপ্লের ব্যবস্থা। প্রদর্শনীর মাধ্যমে পবিত্র কোরআনে উল্লিখিত সাতটি অলৌকিক ঘটনা দেখানো হয়।

লেক

কোরানিক পার্কের গ্রিনহাউসের মাঝখানে সুন্দর এই লেকের অবস্থান। লোহিত সাগরের বিচ্ছেদের প্রতীক হিসেবে লেকটি নির্মাণ করা হয়েছে। দুই ভাগে বিভক্ত লেকটি অলৌকিকতার প্রতীক।

বাগান

কোরআনিক পার্কে ১২টি বাগান রয়েছে। বাগানগুলো পুরো পার্কজুড়ে ছড়িয়ে। এসব বাগানে ডুমুর, জলপাই, কালো বীজ, শসা, মসুর ডাল, আদা, খেজুর, আঙুর, তুলসী, সাইট্রাস ও ডালিমসহ ১২টিরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে।

দুবাইয়ের অন্যতম সেরা একটি পার্ক কোরআনিক পার্ক। কাল্পনিকভাবে সাজানো এই পার্কের বাগানের চারপাশে হাঁটার ব্যবস্থা থাকায় প্রতিনিয়ত ভিড় করেন দুবাইয়ে বসবাসকারীরা।

পার্কটির অবস্থান দুবাই বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরে। বিমানবন্দরের কাছে হওয়ায় দেশটির অন্যতম পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে পার্কটি।

কোরআনিক পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অলৌকিক গুহা ও গ্রিন হাউসে যেতে ৫ দিরহাম করে দিতে হয়।

বিষয়: অলৌকিক গুহাগ্রিনহাউসইসলামি সংস্কৃতি ও সভ্যতাদুবাই
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।