
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বার্ষিক সম্মেলন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর কুয়েতে সব ব্যাংক বন্ধ থাকবে। গত সোমবার কুয়েত ব্যাংকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েতের সব ব্যাংক ২ ডিসেম্বর থেকে তাদের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বার্ষিক সম্মেলন আগামী ১ ডিসেম্বর কুয়েতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দিন দেশটির সরকারি কর্মীদের জন্যও ছুটি ঘোষণা করা হয়েছে।
কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়, সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীরা ১ ডিসেম্বর এক দিনের ছুটি পাবেন। কমিশন অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানকারী অন্যান্য সংস্থাগুলোকেও জনস্বার্থের কথা মাথায় রেখে তাদের ছুটি নির্ধারণ করার অধিকার দিচ্ছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ ১৯৮১ সাল গঠিত হয়। এর সদস্য দেশ হলো-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন এবং কাতার ।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।