
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

কানাডার রয়্যাল ব্যাংক অব কানাডার (আরবিসি) এক সাবেক কর্মীর বিরুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির ব্যাংক প্রোফাইলে অননুমোদিত প্রবেশের অভিযোগ উঠেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এই ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম এল-হাকিমের (২৩) বিরুদ্ধে জালিয়াতি, পরিচয় চুরি, পরিচয় তথ্য পাচার এবং কম্পিউটার ব্যবহারের অপব্যবহারের অভিযোগ এনেছে।
আরসিএমপি জানিয়েছে, এল-হাকিম ব্যাংকের আইটি সিস্টেম ব্যবহার করে উচ্চপদস্থ ব্যক্তিদের অ্যাকাউন্টে প্রবেশ করতেন এবং এই তথ্য সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে ভাগাভাগি করতেন।
অভিযোগ অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম প্ল্যাটফর্মে ‘AI WORLD’ নামে পরিচিত এক যোগাযোগকারীর সঙ্গে কাজ করতেন, যিনি নকল ব্যাংক প্রোফাইল তৈরি ও ক্রেডিট লাইন জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিটি কাজের জন্য এল-হাকিম প্রায় ৫০০ কানাডিয়ান ডলার করে পেতেন।
আরবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এল-হাকিমকে ২০২২ সালে নিয়োগ দেওয়া হলেও বর্তমানে তিনি আর ব্যাংকের কর্মী নন। প্রতিষ্ঠানটি বলেছে, তারা জানার পর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে এবং তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করছে।
আরসিএমপি জানিয়েছে, এই ঘটনাটিতে যেহেতু প্রধানমন্ত্রীকে জড়িত তাই জাতীয় নিরাপত্তা দপ্তর মামলাটি দেখছে। তবে প্রাথমিকভাবে কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার ওপর হুমকির প্রমাণ পাওয়া যায়নি।
এল-হাকিমকে গত ১০ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে শর্তসাপেক্ষে তিনি এখন জামিনে মুক্ত আছেন। তদন্ত অব্যাহত থাকায় ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।