Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

অটোয়ায় বাংলাদেশিদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন শুরু

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১০
অটোয়ায় বাংলাদেশিদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন শুরু

দেশের নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি করে যুক্ত করার প্রত্যয় থেকে বাংলাদেশ সরকার গত বছর প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কানাডার রাজধানী অটোয়ায় প্রবাসীদের জন্য অনলাইন ও অফলাইনে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার (১১ সেপ্টেম্বর) অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য ধন্যবাদ এবং তাদের সহজ ও সাচ্ছন্দ্যপূর্ণভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিতকরণের জন্য কমিশন কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement
Bangladesh High Commission, Ottawa 2

তিনি বলেন, ‘গণতন্ত্র তখনই অন্তর্ভুক্তিমূলক হয় যখন সব নাগরিক যেখানেই থাকুক না কেন, অংশ নিতে পারে।’

প্রবাসীদের ভোটাধিকার সহজলভ্য করার সাম্প্রতিক আহ্বানের প্রতিধ্বনি করে তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণেও তাদের সরাসরি মতামত রাখার সুযোগ থাকা উচিত।

তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার কানাডায় বসবাসরত কয়েকজন নিবন্ধিত বাংলাদেশি নাগরিকের হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন। যা কানাডায় এ সেবার আনুষ্ঠানিক সূচনাকে প্রতীকীভাবে তুলে ধরে।

Bangladesh High Commission, Ottawa 3

বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন এ কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন। এবার সেই তালিকায় যুক্ত হলো কানাডা। এ কর্মসূচির আওতায় কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোতে কনস্যুলেট জেনারেলে গিয়ে ভোটার নিবন্ধন ও এনআইডি সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব।

বিষয়: নির্বাচনকানাডাপ্রধান নির্বাচন কমিশনারঅটোয়াপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশ হাইকমিশন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।