
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যার ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিহত ৪৫ বছর বয়সী বাংলাদেশি শাহ আলম জেলায় অবস্থিত একটি মুদির দোকানের সুপারভাইজার ছিলেন। ওই মুদি দোকানের সামনেই তাকে হত্যা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই সুপারভাইজার এবং এক কর্মচারীর মধ্যে বেতন নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে ওই সুপারভাইজারকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়।
স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, ‘ গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।’

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।