
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন।
স্থানীয় সময় ১৬ ডিসেম্বর (সোমবার) রাতে এ দুর্ঘটনা ঘটে।
একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্ট উপড়ে ফেলে দুটি কন্টেইনারে ধাক্কা দেয় এবং মিজানকে আঘাত করে। আঘাতে সে রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়ির চালক দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
নিহত মিজানুর রাহমান (২৮) দুই বছর ধরে মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার টেংরাবাজার এলাকার হিঙ্গাজিয়া গ্রামে। তার এই অকাল মৃত্যুতে স্পেনের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।