Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের নতুন কনসাল জেনারেলের লেটার অব কমিশন পেশ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৩: ১৮
দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের নতুন কনসাল জেনারেলের লেটার অব কমিশন পেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মো. রাশেদুজ্জামান। তিনি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

কনস্যুলেটের প্রেস উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লেটার অব কমিশন পেশ করার পর কনসাল জেনারেল ও ডেপুটি ডিরেক্টর এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অবস্থান এবং চাকরি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

Advertisement
Advertisement
Advertisement

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এ ছাড়া, আগামী দিনে দুবাই ও উত্তর আমিরাতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরির জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে কনসাল জেনারেল ও ডেপুটি ডিরেক্টর উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে মিনিস্টার (পলিটিক্যাল) হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিষয়: দূতাবাসদুবাইপররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।