Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮: ১৪
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার

বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। ১১৯ রান। টসে জেতা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৭ উইকেটে ১১৮ রান। রান তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৯৭ রানে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কাটা আসে পাওয়ার প্লেতে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২০ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার ও তিনে নামা সোবহানা মোশতারি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুজনের ৩৫ রানের জুটি ভাঙে নিগার রান আউট হলে। তিনি ২০ বলে ১৫ রান করেন।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মোশতারি ও নিগার ছাড়া আর কারও ব্যাট থেকে দুই অঙ্কের রান আসেনি।

বাংলাদেশের রান যে ১০০–র কাছাকাছি গেছে, তার মূলে মোশতারির ৪৮ বলে ৪৪ রান। তিনবার জীবন পাওয়া মোশতারি ৫ চারে সাজানো ইনিংসটি খেলে আউট হন ঊনিশতম ওভারে।

Advertisement
Advertisement
Advertisement

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের পরিবর্তে একাদশে জায়গা পান দিলারা আক্তার।

শনিবার (৫ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করে তারা দ্রুত রান করেছে শুরু ও শেষের দিকে। প্রথমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাইয়া বুচিয়ের ও ড্যানি ওয়াট–হজ। তবে শুরুতে তাঁরা ছিলেন সতর্ক, প্রথম ৩ ওভারে ওঠে মাত্র ১৩ রান। পাওয়ারপ্লের পরের তিন ওভারে ৬টি চার মেরে রান ৫০–এর কাছাকাছি নিয়ে যান এই দুই ব্যাটারই। সপ্তম ওভারে বুচিয়েরকে মিড অনে নাহিদার ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রাবেয়া। ১৮ বল খেলে ৩ চারে ২৩ রান করেন বুচিয়ের। পরের ওভারে ফাহিমা এলবিডব্লুর ফাঁদে ফেলেন ন্যাট স্কিভার–ব্রান্টকে।

দ্রুত দুই উইকেট হারানোর পর ইংল্যান্ড কিছুটা রয়েসয়ে খেলা শুরু করে। তবে ১২তম ওভারে রিতু মনি ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটকে ও ১৩তম ওভারে নাহিদা ওপেনার ওয়াট–হজকে (৪০ বলে ৪১ রান) তুলে নিলে আবার খেই হারায় ইংল্যান্ড। ৭ থেকে ১৫—এই ৮ ওভারে তারা ৪ উইকেটে তোলে মাত্র ৪০ রান। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ইনিংসের মাঝের ওভারে এটি ইংলিশদের সর্বনিম্ন সংগ্রহ।

১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ৯৮। তবে শেষ ২ ওভারে দুই উইকেট হারালেও ২১ রান যোগ করে ফেলে আইসিসি র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানধারী দলটি। এর মধ্যে রিতুর শেষ ওভারে একটি ছয়ও মারেন সোফি এক্লেসটোন। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন রিতু, নাহিদা ও ফাহিমা। তবে সবচেয়ে ভালো ইকোনমি রাখেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া লেগ স্পিনার রাবেয়া।

‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের পরের ম্যাচ ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপে শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ ইংল্যান্ডের কাছে হারার আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিলেন নিগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮/৭ (ওয়াট–হজ ৪১, বুচিয়ের ২৩, জোনস ১২*; ফাহিমা ২/১৮, রিতু ২/২৪, নাহিদা ২/৩২)।

বাংলাদেশ: ২০ ওভারে ৯৭/৭ (মোশতারি ৪৪, নিগার ১৫; স্মিথ ২/১১, ডিন ২/২২)।

ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ড্যানি ওয়াট–হজ।

বিষয়: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামনারী ক্রিকেট বিশ্বকাপবাংলাদেশ বনাম ইংল্যান্ডবাংলাদেশশারজাহ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।