
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে এ সভা আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ৭ নভেম্বর উদ্যাপন আহ্বায়ক কমিটির সভাপতি ও ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সারোয়ার আলম ভুট্টো।
সভা যৌথভাবে সঞ্চালনা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ও বিএনপির ইউএই শাখার নেতা প্রকৌশলী লুৎফর রহমান সুমন।

প্রধান অতিথি ছিলেন বিএনপির ইউএই শাখার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকির হোসেন খতিব।
বিশেষ অতিথি ছিলেন আবুধাবি শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমানুল কিবরিয়া ও মোহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সোহেল, সাবেক সহসভাপতি মোহাম্মদ বাচা মিঞা, মিরফা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কবির আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল আলম, আবুধাবি শাখার সাবেক প্রচার সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম আনার, শ্রমিক দলের আবুধাবি শাখার সহসভাপতি জিয়াউর রহমান ও মোহাম্মদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন আবুধাবি শাখার সহসভাপতি সাইদুল ইসলাম জাবেদ।

অন্য অতিথির মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ ফিরোজ খান, জাহাঙ্গীর আলম শিকদার, এস্কান্দার হোসেন রুমন, ইঞ্জিনিয়ার ইয়াকুব ও আকরাম হোসেন ভুইয়া প্রমুখ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন মোহাম্মদ হারুন, ইব্রাহীম, ফারুক, গোলাফুর রহমান, মোহাম্মদ আলম, আরজু, মাইনুদ্দিন, জাকির হোসেন ও ইমরান প্রমুখ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।