Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২: ৩১
লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায় যে, এখন থেকে বেশি দক্ষ এবং বেশি বেতনভোগী বিদেশি কর্মীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণ’: সূত্রাপুরে জামায়াত নেতার জেলsutrapur jamayat

সর্বশেষ বিজ্ঞপ্তিতে ডিএইচএস জানিয়েছে, এই পদক্ষেপের ফলে মার্কিন কর্মীদের মজুরি, কাজের পরিবেশ এবং চাকরির সুযোগ আরও ভালোভাবে সুরক্ষিত হবে।

বিবৃতিতে বলা হয়, নতুন এই নিয়ম এমন একটি প্রক্রিয়া যেখানে উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের বেশি গুরুত্ব দেওয়া হবে।নতুন এই নিয়মটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Advertisement
Advertisement
Advertisement

ডিএইচএস জানিয়েছে, বর্তমানের লটারি পদ্ধতিটি বিভিন্ন মহলে সমালোচিত। অভিযোগ ছিল যে, অসাধু নিয়োগকর্তারা এই পদ্ধতির সুযোগ নিয়ে কম দক্ষ ও কম বেতনের বিদেশি কর্মীদের দিয়ে বাজার সয়লাব করে ফেলছিল। এটি মার্কিন শ্রমশক্তির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইস)-এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাজেসার বলেন, এইচ-১বি রেজিস্ট্রেশনের বর্তমান লটারি পদ্ধতিটি মার্কিন নিয়োগকর্তাদের দ্বারা অপব্যবহৃত হয়েছে। তিনি জানান, নিয়োগকর্তারা মার্কিন কর্মীদের চেয়ে কম বেতনে বিদেশি কর্মী আনার চেষ্টা করে আসছিল।

ইউএসসিআইএস মুখপাত্র বলেন, নতুন এই পদ্ধতি এইচ-১বি প্রোগ্রামের মূল উদ্দেশ্যকে আরও ভালোভাবে সফল করবে। উচ্চ-বেতন ও উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য আবেদন করতে মার্কিন নিয়োগকর্তাদের উৎসাহিত করার মাধ্যমে এটি আমেরিকার প্রতিযোগিতামূলক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

বিষয়: ভিসা জটিলতাআমেরিকাপ্রতিযোগিতাভিসাশ্রমবাজার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।