
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
এ বছরের পবিত্র ঈদের তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটিতে আগামী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। আগামীকাল রোববার খালি চোখেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সে হিসাবে এবার ২৯টি রোজা পালন করবে পাকিস্তানের মুসল্লিরা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতেও ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে। দেশটিতে সোমবার ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। সে হিসাবে এবার ভারতের মুসলিমরাও ২৯ রোজা পালন করবে।
এর আগে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের ঘোষণা দেয় মালয়েশিয়া ও ব্রুনেই। দেশ দুটিতেও আগামী সোমবার ঈদ উদ্যাপন করা হবে।
সবার আগে এ বছর ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন ফতোয়া কাউন্সিল। দেশটিতেও আগামী সোমবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।