Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২০: ১৭
বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত

লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এএফপি বৈরুত থেকে এ খবর দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাসতা এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। এদিন সকালে বৈরুতের উত্তর উপকণ্ঠের হাদাথ এলাকাতেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণলায় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন।

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েলের একের পর এক বোমা হামলার মধ্যে ঘুমন্ত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসতার যে আবাসিক ভবনে হামলা হয়েছে, তার পাশের একটি ভবনের বাসিন্দা সামির। ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, ‘হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল, ওই ভবন ধসে আমাদের মাথার ওপর এসে পড়বে।’ হামলার মুখে স্ত্রী–সন্তানদের নিয়ে ভোররাতে বাসা ছেড়ে পালান বলে জানান তিনি।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আবাসিক ওই ভবনে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুরো ভবন ধসে পড়েছে। ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতর। অন্তত ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

স্বামী-স্ত্রীর সম্পর্কে আগ্রহ কমে কেন?gossip 2 (1)
বিষয়: ইসরায়েলি বোমা হামলাইসরায়েলি হামলাস্বাস্থ্য মন্ত্রণালয়লেবাননবিমান হামলাবৈরুত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।