
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে বলা হয় , ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চার বছরে মোট ৯ হাজার ৬৮৪ জন বিদেশি নাগরিককে নানা অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক।
মালয়েশিয়ার পুলিশপ্রধান জানান, অবৈধ প্রবাসীদের শনাক্ত করা, তাদের অবস্থান নির্ধারণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশি কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে মালয়েশিয়ার পুলিশ প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
তথ্যসূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।