
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে মালয়েশিয়ার সায়বারজায়ার এলাকায় একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী। এসময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। মাথার গুরুতর আঘাতপ্রাপ্ত মেহেদীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
মেহেদী হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। পারিবারিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় আসেন এবং নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন।
মেহেদী বাবা-মা ও দুই সন্তানের পরিবারের বড় সন্তান ছিলেন। তার বাবা কুয়েতপ্রবাসী। মেহেদীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।