Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

গাদ্দাফিবিরোধী সশস্ত্র গোষ্ঠীর নেতাকে গুলি করে হত্যার পর লিবিয়াজুড়ে সহিংসতা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৪: ১১
গাদ্দাফিবিরোধী সশস্ত্র গোষ্ঠীর নেতাকে গুলি করে হত্যার পর লিবিয়াজুড়ে সহিংসতা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের আন্দোলনে যেসব সশস্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিল তাদের মধ্যে অন্যতম সাপোর্ট ফোর্স অ্যাপারেটাস বা এসএসএ। গতকাল সোমবার (১২ মে) গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল গনি কিকলি নিহত হন। তাঁর মৃত্যুর পর রাজধানী ত্রিপোলিসহ লিবিয়াজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ত্রিপোলির ৩ বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির কেন্দ্রস্থল ও অন্য অংশে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা।

জানা গেছে, এসএসএফ নেতা আব্দুল গনি কিকলি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এই সংঘর্ষ শুরু হয়। তিনি গানিওয়া নামেও পরিচিত। তিনি ত্রিপোলির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম সাপোর্ট ফোর্স অ্যাপারেটাসের কমান্ডার ছিলেন। ত্রিপোলির ঘনবসতিপূর্ণ এলাকা আবু সেলিম তাদের ঘাঁটি।

Advertisement
Advertisement
Advertisement

এসএসএ লিবিয়ার প্রেসিডেনশিয়াল কাউন্সিলের অধীনে কাজ করে। এই কাউন্সিল ২০২১ সালে জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে আব্দুল হামিদ দিবেইবাহের নেতৃত্বে গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) সঙ্গে ক্ষমতায় আসে। জিএনইউ-এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে নাগরিকদের ‘নিজ নিরাপত্তার জন্য’ ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়ের এই আহ্বানের পর ত্রিপোলির অনেক রাস্তায় চালকদের দ্রুত গতিতে গাড়ি চালাতে ও হর্ন বাজাতে দেখা যায়। জিএনইউ-এর মিডিয়া প্ল্যাটফর্ম আজ মঙ্গলবার (১৩ মে) সকালে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় আবু সেলিম এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘আমি ভারী গুলির শব্দ শুনেছি এবং আকাশে লাল আলো দেখেছি।’ অন্য দুই বাসিন্দা জানান, আবু সেলিম এবং সালাহউদ্দিনে এসএসএ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও গুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। ত্রিপোলি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি ফেসবুকে ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল অনুষদ, বিভাগ ও অফিসের ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কাজ স্থগিত থাকবে।

জাতিসংঘ মিশন লিবিয়ার সকল পক্ষের প্রতি ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছে। তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতার কথাও মনে করিয়ে দিয়েছে। জাতিসংঘ মিশন বলেছে, ‘বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

ভূমধ্যসাগরের অন্যতম প্রধান তেল উৎপাদক দেশ লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো সমর্থিত অভ্যুত্থানের পর থেকে খুব কমই সময়ই স্থিতিশীল ছিল। ২০১৪ সালে দেশটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল হিসেবে বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে বিভক্ত হয়ে পড়ে। ২০২০ সালে যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের লড়াই বন্ধ হলেও রাজনৈতিক সংকট নিরসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধান পক্ষগুলো মাঝে মাঝে সশস্ত্র সংঘর্ষেও যুক্ত হচ্ছে এবং লিবিয়ার উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিষয়: আফ্রিকাজাতিসংঘসহিংসতাত্রিপোলিলিবিয়াগোলাগুলি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।