
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
অবৈধ সিম কার্ড বিক্রির অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গ্রেপ্তারদের বয়স ২২ থেকে ৫০ বছরের মধ্যে। তারা দুই মাস ধরে অবৈধ সিম কার্ড বিক্রির কার্যকলাপে জড়িত ছিলেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অন্য ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড প্রতিটি ২৫ রিঙ্গিতে বিক্রি করতেন। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে, এসব সিম কার্ড বিক্রি থেকে প্রতিদিন দুই হাজার রিঙ্গিত আয় করতেন তারা।
গ্রেপ্তারদের কাছ থেকে চারটি বাংলাদেশি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, বিভিন্ন স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানির ১২১টি সিম কার্ড, আটটি সিম কার্ড খোলার সুঁচ এবং নগদ এক হাজার ৫৫৫ রিঙ্গিত জব্দ করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, দুজন নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন এবং অন্য দুজন তাদের অস্থায়ী ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘন করেছেন।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান, অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তারদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।