Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ে সেমিনার

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৮
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ে সেমিনার

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির সরকারি প্রতিষ্ঠান সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসুর (Perkeso) কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পারকেসুর উর্ধতন কর্মকর্তা, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন‍্য দেশটির সরকার গৃহীত নানাবিধ সামাজিক সুরক্ষা সংক্রান্ত নীতির বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূইয়া, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসম্মাৎ শাহানারা মনিকা, শ্রম উইংয়ের কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম ও Perkeso মালয়েশিয়ার পক্ষে সংস্থাটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ এডমাউন্ড চেং পিংক হুয়াং, প্রবাসী শ্রমিক ইউনিট প্রধান হারিরি বক্তব্য দেন।

Advertisement
Advertisement
Advertisement

Malaysia Seminar 2

মো. গোলাম সারোয়ার ভূইয়া তাঁর বক্তব্যে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড গৃহীত ১৩ লাখ টাকার স্কিম, মৃতদেহ পরিবহনে ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধাসহ নানাবিধ প্রবাসবান্ধব কর্মসূচি কথা উল্লেখ করেন এবং Perkeso কর্তৃক প্রবাসী শ্রমিক কল্যাণে নেওয়া উদ্যোগগুলোকে স্বাগত জানান।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, প্রবাসী শ্রমিকদের কল‍্যাণ এবং কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাইকমিশন মালয়েশিয়ার সরকারের সঙ্গে নিবিরভাবে কাজ করছে। এ বিষয়ে শ্রমিকদের কাছে সঠিক তথ‍্য প্রচারের জন‍্য এ উদ্যোগ সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Malaysia Seminar 3

পারকেসুর ডেপুটি চিফ এক্সিকিউটিভ বলেন, মালয়েশিয়া সরকার কর্মীবান্ধব ও নিরাপদ কর্মক্ষেত্র তৈরিতে Perkeso–র মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

সেমিনারে Perkeso–র কর্মকর্তা মিস ফারাহ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য Perkeso কর্তৃক গৃহীত নানাবিধ সুবিধা সম্বলিত 'সামাজিক নিরাপত্তা সুরক্ষা' প্রকল্প সম্পর্কে একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন এবং এ ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সেমিনারে Perkeso মালয়েশিয়ার পক্ষ থেকে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও ভারপ্রাপ্ত হাইকমিশনকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।

আয়োজনে প্রায় অর্ধ-শতাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিক ও উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত শ্রমিকদের কয়েকজন জানান, তারা এ কর্মশালায় অংশ নিয়ে উপকৃত হয়েছেন এবং অন্যদেরকেও সচেতন হতে সহায়তা করবেন।

বিষয়: শ্রমিককুয়ালালামপুরসেমিনারমালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।