
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কানাডার টরন্টোয় বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অভিষেক অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীর ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন স্কারবরো সাউথ ওয়েস্টের কাউন্সিলর পার্থি কান্ডাবেল, লিবারেল পার্টির অন্টারিও প্রভিন্সের ভাইস চেয়ার আহসানুল হাফিজ, কনজারভেটিভ পার্টির আ স ম নুরুল্লাহ তরুণ, সাংবাদিক শওগাত আলী সাগর, ব্যারিস্টার আরিফ হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী রনি, ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশনের খসরুজ্জামান চৌধুরী দুলু, অ্যাকাউন্টেট সারওয়ার চৌধুরী ও ব্যরিষ্টার ওয়াসিম আহমেদ। এ ছাড়াও, বৃহত্তর সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নেন।

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ মাহবুব, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী ও আহ্বায়ক তাহমিনা চৌধুরী বক্তব্য দেন।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমাইয়া রিদি, ফারহানা চৌধুরী লিমা, এ জে মাসুদ ও শামীম চৌধুরী। নৃত্য পরিবেশন করেন বিপ্লব কর পরিচালিত নৃত্যকলা কেন্দ্রের শিল্পীবৃন্দ।
সাামগ্রিক অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন আহ্বায়ক তাহমিনা চৌধুরী ,সদস্য সচিব সুহেলুজ্জামান খান।
সংগঠনের অভিষেক উপলক্ষে ‘চায়ের দেশ’ নামে একটি স্মরণিক প্রকাশ করা হয়। সামগ্রিক অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন টরন্টোর জনপ্রিয় আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা ফারহানা আহমেদ। বিজ্ঞপ্তি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।