
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ার এসআইএলসি শিল্প পার্কে একটি রাসায়নিক পণ্যের গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।
স্থানীয় মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের এসআইএলসি শিল্প এলাকার চারটি কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি রাসায়নিক পদার্থের গুদাম ছিল। বিস্ফোরণের পর আগুন লাগে ওই কারখানাগুলোতে। বাংলাদেশি শ্রমিকরা দগ্ধ হলেও কারখানা থেকে বের হতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় সুলতানাহ আমিনা (এইচএসএ) হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ইস্কান্দার পুতেরির ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার ফাইজ সুলেমান জানিয়েছেন, সকাল ১১টা ৩৩ মিনিটে খবর পেয়ে কয়েকটি অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এই কর্মকর্তা আরও জানান, ইস্কান্দার পুতের, স্কুডাই, পেকান নেনাস, পোনটিয়ান বারু ও সেবানা কোভের মোট ছয়টি ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।