Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বাংলাদেশে বন্যার পুনরাবৃত্তি, তীব্রতা ও অর্থনৈতিক ক্ষতি নিয়ে নেদারল্যান্ডসে আলোচনা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৪: ১৫
বাংলাদেশে বন্যার পুনরাবৃত্তি, তীব্রতা ও অর্থনৈতিক ক্ষতি নিয়ে নেদারল্যান্ডসে আলোচনা

বাংলাদেশে বন্যার ক্রমবর্ধমান পুনরাবৃত্তি ও তীব্রতা ব্যাপকহারে বাস্তুচ্যুতি, অর্থনৈতিক ক্ষতি এবং টেকসই উন্নয়নের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে নেদারল্যান্ডসে এক আলোচনা সভায় বলেছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

তারা বলেন, জলবায়ু পরিবর্তন তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে বন্যা ব্যবস্থাপনা এবং পানি শাসন প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছেন, এসব সমস্যা সমাধানে এবং পানি ব্যবস্থাপনাকে স্থিতিস্থাপকতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের বাহনে পরিণত করতে উদ্ভাবনী ও সহযোগিতামূলক পন্থা অবলম্বন করা জরুরি।

শুক্রবার (১৮ অক্টোবর) নেদারল্যান্ডসের হেগে 'পানি ও বাংলাদেশ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস।

Advertisement
Advertisement
Advertisement

নেদারল্যান্ডসে কর্মরত বাংলাদেশি পানি বিশেষজ্ঞ, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পানি বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।

বিশেষজ্ঞরা বাংলাদেশে পানি ও বন্যার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সুযোগকে কাজে লাগাতে উদ্ভাবনী সমাধান অন্বেষণ করেন।

পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. রুকনুল ফেরদৌস বলেন, বন্যার ঝুঁকি প্রশমনে বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) বন্যা মৌসুমে প্রতিদিনের পূর্বাভাস দিয়ে থাকে, এসব তথ্য প্রচারে বিশেষ করে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ফাঁক রয়েছে।

বর্ধিত প্রচার কৌশল, সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং ঝুঁকির স্পষ্ট যোগাযোগের মাধ্যমে বন্যার পূর্বাভাসকে আরও কার্যকর করতে হবে।

ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির পিএইচডি গবেষক কিফায়াত চৌধুরী জোর দিয়ে বলেন, প্রশমনের জন্য সরকারি সংস্থা, বিজ্ঞানী, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ এবং কমিউনিটি নেতারাসহ বিভিন্ন খাতে আন্তঃশৃঙ্খলা সহযোগিতা প্রয়োজন। অংশীজনদের মধ্যে আরও ভাল সমন্বয় আরও স্থিতিস্থাপক বন্যা সুরক্ষা ব্যবস্থার নকশা এবং বাস্তবায়নকে এগিয়ে নিতে পারে।

টিইউ ডেলফটের পিএইচডি প্রার্থী মোহাম্মদ সাঈদী হাসান বলেন, আমরা বন্যার ঝুঁকিকে অর্থনৈতিক সুযোগে পরিণত করতে পারি। বন্যাকে পুরোপুরি ধ্বংসাত্মক হিসাবে দেখার পরিবর্তে, টেকসই বন্যা ব্যবস্থাপনা কৌশলগুলো স্থানীয় অর্থনীতিকে উন্নত করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে উন্নীত করতে পারে।

তিনি একইসঙ্গে কৃষি, পর্যটন ও মৎস্য খাতকে সহায়তার পাশাপাশি পানি ধারণ ও বন্যা নিয়ন্ত্রণের উন্নয়নে জলাভূমি ও সবুজ স্থানের মতো প্রাকৃতিক অবকাঠামো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের (ডব্লিউইউআর) গবেষক মো. ফিরোজ ইসলাম বলেন, জলবায়ুর এই পরিবর্তন পানি ও খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক আর্থ-সামাজিক স্থিতিশীলতার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস পানি ব্যবস্থাপনায় সহযোগিতার ক্ষেত্রে বিশ্বস্ত অংশীদার।

তিনি বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০–এর দ্বিতীয় পর্যায় এবং এর পরেও এই অংশীদারত্ব অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষজ্ঞরা এটাও বলেছেন যে, আমরা নদীর সঙ্গে যুদ্ধ করতে পারি না, তবে আমরা আমাদের নদীগুলো পরিচালনা করতে পারি। এখানে, পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে স্থানীয় জ্ঞান এবং সম্প্রদায়ের লোকদের একীভূত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইএইচই ডেলফটের ওয়াটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ক্রিস জেভেনবার্গেন বলেন, বাংলাদেশ খুবই গতিশীল ব-দ্বীপ। এর গতিশীল পরিকল্পনারও প্রয়োজন রয়েছে।

তবে বাংলাদেশে পানি ব্যবস্থাপনা বিষয়ক বড় বড় প্রকল্পগুলোর বেশির ভাগই ঠিকমতো কাজ করছে না।

তিনি বলেন, ‘আমাদের সময় মতো নতুন সমাধান নিয়ে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশে অনেক পানি বিশেষজ্ঞ আছেন যারা টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিতে অবদান রাখতে পারেন।’ বিজ্ঞপ্তি

বিষয়: বন্যানেদারল্যান্ডসপানি ও বাংলাদেশপানি বিশেষজ্ঞবাংলাদেশপররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।