
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল শহর দুবাই। ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম গন্তব্যস্থল এই শহর। সম্প্রতি দুবাই ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসম কাজিম জানিয়েছেন, শহরটির ৮২৫টি হোটেলে এক লাখ ৫১ হাজার ৪১৭টি কক্ষ রয়েছে। এরপরেও শহরটিতে আরও হোটেল কক্ষের চাহিদা রয়েছে। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত ফিউচার হসপিটালিটি সামিট অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কাজিম বলেন, হোটেলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা এখানে আছে। তবে আমাদের এটি এটি নিশ্চিত করতে হবে যাতে আমরা সঠিক স্থানে তা নির্মাণ করি। আমাদের দুবাই শহরের মধ্যে বিভিন্ন গন্তব্য রয়েছে এবং বিভিন্ন জায়গার বাজেটও বিভিন্ন রকম।
দুবাই ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দুবাই শহরে শুধু বিলাবহুল হোটেল আছে এই ধারণা এখন সঠিক নয়। তিনি বলেন, এই শহরে অনেক তিন তারকা হোটেল আছে যা বিশ্বের পাঁচ তারকা হোটেলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।
সংযুক্ত আরব আমিরাত সরকারের তথ্যের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুবাইতে রেকর্ড ১ কোটি ২০ লাখ পর্যটক এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে তিন দশমিক ৭ শতাংশ বেশি।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ক্যাভেন্ডিশ ম্যাক্সওয়েল জানিয়েছে, জুলাই পর্যন্ত দুবাইতে ২ হাজার ৭০০-র বেশি নতুন হোটেল কক্ষ তৈরি করা হয়েছে। আগামী বছরের শেষ নাগাদ শহরটিতে আরও ১০ হাজার ১০০ হোটেল কক্ষ তৈরি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।