Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৪: ২৮
এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক

আমেরিকার সান ফ্রান্সিসকোতে সম্প্রতি অনুষ্ঠিত টেক সম্মেলন ড্রিমফোর্সে সেলসফোর্সের প্রোডাক্টিভিটি ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম স্ল্যাক তাদের কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। তারা স্ল্যাককে একটি ‘এজেন্টিক অপারেটিং সিস্টেম’ হিসেবে উপস্থাপন করেছে, যেখানে মানুষ, ডেটা, এজেন্ট, এআই একত্রিত হয়ে একটি কথোপকথনভিত্তিক ওয়ার্কস্পেসে কাজের প্রতিটি ধাপ বা ওয়ার্কফ্লো সম্পন্ন করবে। কোম্পানিটি জানিয়েছে, এই পদক্ষেপ কাজের মৌলিক ধারণা বদলে দিচ্ছে, যেখানে মানুষ ও এআই এজেন্টরা নির্বিঘ্নে তথ্য ও কথোপকথনের ভিত্তিতে একত্রে কাজ করবে, যা বাড়াবে উৎপাদনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের গতি।

Advertisement
Advertisement
Advertisement

এই আপডেটে সেলসফোর্সের এজেন্টফোর্স সেলস, আইটি ও এইচআর সার্ভিস এবং ট্যাবলোকে স্ল্যাকে সংযুক্ত করা হয়েছে। এতে টিমগুলো আলাদা কোনো অ্যাপ বা ড্যাশবোর্ডের সাহায্য ছাড়াই গ্রাহকদের তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও এআই টুলসমূহ ব্যবহার করতে পারবে। সম্প্রতি বিশ্বখ্যাত রিসার্চ ফার্ম বোস্টন কনসালটিং গ্রুপের (https://media-publications.bcg.com/BCG-Wheres-the-Value-in-AI.pdf) এক গবেষণায় দেখা গেছে, কর্মীদের প্রোডাক্টিভিটি ৩০ শতাংশ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের লাভ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আবার গ্লোবাল মার্কেট-ইন্টেলিজেন্স এবং অ্যাডভাইসরি সার্ভিসেস ফার্ম আইডিসির পূর্বাভাস (https://my.idc.com/getdoc.jsp?containerId=prUS53290725) মতে, ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে এআইয়ের প্রভাব ২২ ট্রিলিয়ন ডলার ছাড়াবে।

প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এজেন্টফোর্স চ্যানেল এক্সপার্ট, যা ইন-চ্যানেল এআই এজেন্ট হিসেবে কাজ করবে। গ্রাহকদের থেকে প্রায়ই আসা প্রশ্নসমূহ ছাড়াও এটি বিভিন্ন প্রক্রিয়া ও নিয়মকানুন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম। এতে এসকল কাজে কর্মীদের সময় দিতে হবে না যার ফলে কৌশলগত কাজে আরও মনোযোগী হতে পারবে তারা। অন্য ফিচারসমূহের মধ্যে এজেন্টফোর্স সেলস পাইপলাইন ব্যবস্থাপনার রিয়েল-টাইম ইনসাইটস ও রেকর্ড আপডেট করে থাকে। অন্যদিকে এজেন্টফোর্স আইটি ও এইচআর সার্ভিসগুলো মানবসম্পদ বিষয়ক সমাধান দেয় ও এজেন্টফোর্স ট্যাবলো কথোপকথনের মাঝে লাইভ ড্যাশবোর্ড ও বিশ্লেষণ যুক্ত করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে।

এ ছাড়াও, স্ল্যাক তাদের স্ল্যাকবটকে পুনর্নির্মাণ করেছে, যা এখন ব্যক্তিগত এআই সহকারী হিসেবে কাজ করে থাকে। প্রজেক্ট প্ল্যান তৈরি, রিপোর্ট বিশ্লেষণ, করণীয় নির্ধারণ এবং গুগল ড্রাইভ, সেলসফোর্স, ওয়ান ড্রাইভ ইত্যাদি প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এটি। সেলসফোর্স টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি হোয়াইট বলেন, ‘স্ল্যাকবট আমাদের দেখাচ্ছে উৎপাদনশীলতার আগামী যুগ কেমন হবে: এআই প্রত্যেক কর্মীর সঙ্গে ব্যক্তিগত সহচর হিসেবে কাজ করবে। এতে আমাদের সেলসফোর্সের টিমসমূহের অগোছালো কাজ গোছাতে কম সময় লাগছে ফলে গ্রাহকদের উপকারে আসে এমন অর্থবহ কাজে অধিক সময় দিতে সক্ষম হচ্ছেন তারা।’

Advertisement
Advertisement
Advertisement

নতুন আপডেটে ডেভেলপার ও এন্টারপ্রাইজসমূহের জন্য রিয়েল টাইম সার্চ (আরটিএস) এপিআই, মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সার্ভার এবং এআই ডেভেলপার টুলকিটের মতো টুলস যুক্ত করা হয়েছে, যার ফলে ওপেন এআই, এনথ্রোপিক, গুগল, পারপ্লেক্সিটি, ড্রপবক্স ও নোশনের মতো পার্টনার প্রতিষ্ঠানসমূহ স্ল্যাক ব্যবহার করে কনটেক্সট-এওয়্যার এআই এজেন্ট তৈরি করতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি

বিষয়: আমেরিকাএআইটেক সম্মেলনবিজ্ঞান ও প্রযুক্তিসান ফ্রান্সিসকো
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।