Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

জেদ্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জয়নুল আবদিনের মতবিনিময়

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৬
জেদ্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জয়নুল আবদিনের মতবিনিময়

সরকারি সহায়তায় কোনো দলের সৃষ্টি হলে আগামীর জন্য তা শুভ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

Advertisement
Advertisement
Advertisement

পবিত্র ওমরাহ্ পালনের জন্য সৌদি আরব সফরে এসে জেদ্দায় প্রবাসী বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মতবিনিময়ে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার বিদায় ঘটেছে।...বর্তমান অন্তবর্তী সরকার সংস্কারের মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে। তবে যেকোনো বিলম্ব পরিস্থিতি জনগণের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। বর্তমানে কিছু প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে।

সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ানোর জন্য দ্রুত নির্বাচন তফসিল ঘোষণার ওপর জোর দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া, সরকারের প্রতি সন্দেহের প্রশ্ন তুলে তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা এবং সবখানে শেখ হাসিনার প্রেতাত্মাদের উপস্থিতি এসব প্রশ্ন মানুষের মনে উঠে আসছে।

Pic (2)

বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আন্দোলনের কথা উল্লেখ করে ফারুক বলেন, ছাত্র আন্দোলনের ভূমিকাকে সম্মান জানানো উচিত এবং যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের রাজনীতিতে আসতে হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তবে, সরকারি সহায়তায় গঠিত কোনো দলের সৃষ্টি, বিশেষ করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, তাদের মতে শুভ নয়।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি সতর্ক করে বলেন, সরকারের অধীনে গঠিত নতুন দল জনগণের আস্থা অর্জন করতে পারবে না। তিনি ১/১১ সরকারের কথা তুলে ধরে বলেন, তখনকার সরকারও বেগম খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি।

এ ছাড়া, দেশে দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাসী কার্যকলাপ এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এসব সমস্যা সমাধানের পাশাপাশি, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি অত্যন্ত জরুরি।

প্রবাসী নেতাকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আবদুর রহমান, মোহাম্মদ সাহজাহান, তছলিম উদ্দিন, আনোয়ার হোসেন, পিয়ার আহমেদ, আবদুল হান্নান, মোহাম্মদ সাহবুদ্দিন, মুকবুল মৃদা, আতিকুর রহমান শিপনসহ অনেকে।

বিষয়: সৌদি আরবচেয়ারপারসনের উপদেষ্টামতবিনিময়জেদ্দাবিএনপিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।