
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ বছরের বইমেলায় ২২টি দেশের ১ হাজারের বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সৌদি আরব ও বাইরের দেশ মিলিয়ে এবারের মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়নে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বই বিক্রি করছে।
খবর সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজের।
সৌদি অথরিটি ফর লিটারেচার ও পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন আয়োজিত জেদ্দা সুপারডোমে ১২ ডিসেম্বর এই বইমেলা শুরু হয়, শেষ হয় ২১ ডিসেম্বর।
এবারের বইমেলায় বক্তৃতা, কর্মশালা ও সেমিনার মিলিয়ে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৭০ জনের বেশি ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন।
সৌদি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব পাবলিশিংয়ের জেনারেল ডিরেক্টর ড. আবদুল লতিফ আল-ওয়াসিল এই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেদ্দা বইমেলা সৌদি আরবের সাহিত্য ও সংস্কৃতিকে সমর্থন, বিকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা বলছেন, বইমেলায় সৌদির লেখকদের সর্বশেষ প্রকাশিত বইগুলো জায়গা পেয়েছে। এতে দর্শনার্থীরা সে দেশের লেখকদের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অন্য দেশের লেখকদের বই থাকায় দর্শনার্থীরা খুব সহজে বাইরের বই সংগ্রহ করতে পেরেছেন। এভাবে দেশ-বিদেশের বই সবার কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।
গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ও আগস্টে মদিনা বইমেলার পরে জেদ্দা বইমেলা হলো এ বছর সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বইমেলা।
সূত্র: আরব নিউজ

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।