
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
রমজানের প্রথম দশ দিনে সৌদি আরবের মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় সেখানে রেকর্ড আড়াই কোটির বেশি মানুষ নামাজের জন্য জড়ো হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রমজানের প্রথম দশ দিনে ৫৫ লাখেরও বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন। ক্রমবর্ধমান ভিড়ের জন্য গ্র্যান্ড মসজিদের সব দিকে কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া মসজিদ প্রাঙ্গণে চলাচল নিয়ন্ত্রণের জন্য ১১ হাজারের বেশি কর্মী নিয়োজিত করা হয়েছে।
অতিরিক্ত চার হাজার কর্মীকে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত করা হয়েছে। যারা ৩৫০ জন সৌদি ব্যবস্থাপকের তত্ত্বাবধানে কাজ করছেন যাতে মসজিদটি দিনে পাঁচবার পরিষ্কার করা যায়।
অতিরিক্ত সওয়াবের আশায় বিশ্বের অধিকাংশ মুসলিমই ওমরাহ পালনের জন্য রমজান মাসকে বেছে নেন। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করবেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।