
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
উত্তর গাজায় এ সপ্তাহে ভয়াবহ হামলা হয়েছে। এসব হামলায় শুধু জাবালিয়া এলাকায় ৪৮ ঘণ্টায় ৫০ জনের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থারটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ওই বিবৃতিতে ভয়াবহ এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
জাবালিয়া এলাকায় ইউনিসেফের কর্মীরা পোলিও টিকাদান কর্মসূচি চালানোর সময় শনিবার (২ নভেম্বর) হামলা চালানোর তথ্য পেয়েছেন বলেও জানান রাসেল। তিনি বলেন, সন্দেহজনক ইসরায়েলি কোয়াডকপ্টার জাবালিয়াতে হামলা চালিয়েছে।
ক্যাথেরিন রাসেল আরও বলেন, পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গতকাল সকালের ওই হামলায় ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত কোনো কর্মী আহত হননি। এ ঘটনা তাঁকে গভীরভাবে আহত করেছে বলে জানান তিনি।
রাসেল আরও বলেন, জাবালিয়া, গাজায় বেসামরিক লোকদের ওপর যে নির্বিচারে হামলা চলছে, তার উদাহরণ হলো, পোলিও টিকাদানকেন্দ্র, ইউনিসেফের কর্মীদের ওপর হামলার ঘটনা।
আল জাজিরার খবর বলছে, পোলিও টিকাকেন্দ্রে চালানো ইসরায়েলের হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ওই হামলায় ছয়জন আহত হয়েছে। এর মধ্যে চারটি শিশু রয়েছে।
সূত্র: আল জাজিরা

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।