Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার এসএমসি নির্বাচন অনুষ্ঠিত

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৬
জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার এসএমসি নির্বাচন অনুষ্ঠিত

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার বহুল প্রতীক্ষিত স্কুল ম্যানেজমেন্ট কাউন্সিলের (এসএমসি) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

PIC (4)

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই অভিভাবকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। ভোটগ্রহণ হয় বেলা ২টা থেকে সন্ধ্য ৬টা পর্যন্ত। মোট ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা ও স্টিয়ারিং কমিটির প্রধান মো. মতিউর রহমান খান।

Advertisement
Advertisement
Advertisement

5-Candidate

এই নির্বাচনে অভিভাবকদের অংশগ্রহণ ছিল সত্যিই প্রশংসনীয়। সবাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন এবং জেদ্দার স্থানীয় কর্তৃপক্ষ পুরো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে

এ ছাড়া, জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের কর্মকর্তা কাউন্সিলর (কনস্যুলার উইং) এ এস এম সায়েম এবং সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত থেকে নির্বাচনের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ভূমিকা পালন করেন।

PIC (3)

ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ১৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল্লাহ নাসির উদ্দিন। তিনি অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে এবার এসএমসির সর্বোচ্চ পদে দায়িত্ব পেলেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পেয়েছেন ১০৭ ভোট। তৃতীয় স্থান অর্জন করেন ডা. মিজানুর রহমান, তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১০৩। চতুর্থ স্থানে আছেন সুমন উর রশিদ, তিনি পেয়েছেন ৭৩ ভোট এবং পঞ্চম স্থান অর্জন করেছেন আব্দুল আরিফ খান, তিনি পেয়েছেন ১৮ ভোট। শেষ তিনজন সদস্য হিসেবে এসএমসিতে নির্বাচিত হয়েছেন।

Pic.11

ফলাফল ঘোষণার পর নির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দিন আবেগপ্রবণ কণ্ঠে অভিভাবক ও কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘এটি শুধু আমার বিজয় নয়, বরং পুরো অভিভাবক সমাজের বিজয়। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা হবে আমাদের মূল অঙ্গীকার।’

Pic.1

ভাইস চেয়ারম্যান ও অন্য নির্বাচিত সদস্যরাও একই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, একসাথে কাজ করেই শিক্ষার মান উন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

PIC (8)

সাবেক চেয়ারম্যান ওমর ফারুক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই স্কুল আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য। তাই এসএমসির প্রতিটি পদক্ষেপে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা উন্নয়নে অংশগ্রহণ করা প্রতিটি অভিভাবকের সামাজিক দায়িত্ব।’

PIC (6)

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শিক্ষক মো. মতিউর রহমান খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড মোস্তফা মনোয়ার, আরিফুর রহমান, মেহের মোহাম্মদ হেলাল, মোসলেহ উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটি

এ ছাডাও, পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিকেরা। পুরো নির্বাচনী প্রক্রিয়া ও ভোট দান ভোট গণনা ও বিজয় ঘোষণা পর্যন্ত সবাই উপস্থিত ছিলেন।

PIC (5)

নির্বাচনী পরিবেশ ছিল একেবারেই উৎসবমুখর। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় অভিভাবকদের মিলনমেলায়। অনেকে পরিবারসহ এসে ভোট প্রদান করেন। তাদের মধ্যে ছিল একদিকে দায়িত্বশীলতার অনুভূতি, অন্যদিকে আনন্দ ও ঐক্যের আবহ।

পার্থিদের এজেন্ট

অভিভাবক সমাজ মনে করছে, এবার প্রবাসের মাটিতে বাংলাদেশি এই স্কুলটি তার হারানো গৌরব ফিরে পাবে। এই দিনটি তাই শুধু একটি নির্বাচন নয়, বরং স্কুল ও কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর, আজ (৫ সেপ্টেম্বর) যেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো ভোট দিতে পেরেছি। গত কয়েক বছর যা সম্ভব হয়নি।

বিষয়: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজনির্বাচনসৌদি আরবজেদ্দা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।