
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৯৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটি অভিবাসন বিভাগ। গত শুক্রবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি প্রবাসী বসতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় প্রবাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান , অভিযানে তার দল কাজাং-এর আশেপাশে একটি এনফোর্সমেন্ট অপারেশনে ৯৬ জন অবৈধ প্রবাসীকে সফলভাবে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, এই অভিযানে, মোট ১৩৫ জন বিদেশিকে চেক করা হয়েছিল। পরে বিভিন্ন অপরাধের জন্য ২০ থেকে ৬৯ বছর বয়সী মোট ৯৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
দাতুক জাকারিয়া বলেন, গ্রেপ্তার অবৈধ প্রবাসীরা শনাক্তকরণের নথি ছাড়াই সেখানে বসবাস করছিলেন। জনসাধারণের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য গ্রেপ্তারদের কুয়ালালামপুরে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।